জ্বিন বা পরীর সাথে বিবাহ করা কি জায়েজ?
প্রশ্ন: কোন নারী জ্বিনের (পরীর) সাথে মানুষের বিবাহ হতে পারে কিনা?
নাম প্রকাশে অনিচ্ছুক
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক জিন নারীর সাথে মানুষের বিবাহের বিষয়ে ফিকহবিদদের মধ্যে মতভেদ রয়েছে। কিছু আলেম এটিকে শর্তসাপেক্ষে জায়েয বলেছেন, আবার অনেক আলেম এটিকে নাজায়েয বা অপছন্দনীয় বলেছেন—কারণ এটি অস্বাভাবিক সম্পর্ক, ফিতনা ও ক্ষতির আশঙ্কা বহন করে। তাই অধিক সতর্কতার মত হলো—এ ধরনের বিবাহ সম্পূর্ণভাবে পরিহার করা।
কারণ শরীয়তের মূলনীতি হলো, যে কাজ করা জায়েয হলেও যদি তাতে ফিতনা, সন্দেহ বা ক্ষতির প্রবল আশঙ্কা থাকে, তাহলে তা পরিত্যাগ করাই উত্তম ও নিরাপদ।
সুতরাং, জিন নারীর সাথে বিবাহ করা জরুরি বা প্রয়োজনীয় নয়; বরং অধিকাংশ উলামার মতে তা থেকে বেঁচে থাকা ও দূরে থাকা জরুরি সতর্কতার অন্তর্ভুক্ত।
আরো পড়ুন :খৃষ্টান মেয়ের সাথে মুসলমানের বিবাহ করা কি জায়েজ?
আরো পড়ুন :১৪ প্রকারের মহিলা ব্যতিত আরও যাদেরকে বিবাহ করা হারাম
আরো পড়ুন :মোবাইল/মেসেজ/পত্র বা টেলিফোনের /মাধ্যমে কিভাবে বিবাহ করবে?
الأدلة الشرعية
١. القرآن الكريم – سورة النحل 16:99
﴿إِنَّهُ لَيْسَ لَهُ سُلْطَانٌ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ﴾
٢. القرآن الكريم – سورة الرحمن 55:14–15
﴿خَلَقَ الْإِنسَانَ مِن صَلْصَالٍ كَالْفَخَّارِ وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ﴾
٣. صحيح مسلم – كتاب الزهد والرقائق
إن الشيطان يجري من ابن آدم مجرى الدم
٥. الفتاوى الهندية (الفتاوى العالمگيرية)5/٣٥٥
لم يثبت نص صريح في جواز نكاح الجن، والأصل فيه التوقف والمنع عند الاشتباه
٦. الدر المختار مع رد المحتار – ابن عابدين3:186
الأصل في الأنكحة التوقيف، وما لا دليل عليه لا يثبت به الحكم
٧. آكام المرجان في أحكام الجان – السيوطي ص: ٢٨–٣٢
ذكر اختلاف العلماء في إمكان نكاح الإنس والجن مع عدم الجزم بثبوته شرعاً
والله تعالى أعلم بالصواب
উত্তর প্রদানে :
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল