কোনো ব্যক্তি আত্মহত্যা করলে তার জানাযার নামায আদায় করা হবে কি? এ ক্ষেত্রে আত্মহত্যাকারীর জানাযার নামায পড়ার শরয়ি বিধান কী?

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে আত্মহত্যা করা কবিরা গুনাহ। তবে আত্মহত্যা করার কারণে কোনো মুসলমান কাফির হয়ে যায় না। তাই আত্মহত্যাকারী ব্যক্তির জানাযার নামায পড়তে হবে। তবে মানুষকে এ ধরনের গুনাহ থেকে সতর্ক করার উদ্দেশ্যে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা তার জানাযায় অংশগ্রহণ থেকে বিরত থাকতে পারেন। কিন্তু সাধারণ মুসলমানদের তার জানাযার নামাযে অংশগ্রহণ করতে হবে।

সূত্র:খুলাসাতুল ফাতাওয়া, ১/২১৭; ফাতাওয়া হিন্দিয়া, ১/১৬৩; ফাতাওয়া রহিমিয়া, ১/৩৬৭; আলজামিউস সাগীর, ৫০২২।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল