মৃত ব্যক্তিকে কবরে শোয়ানোর সঠিক পদ্ধতি কী? কবরে লাশ রাখার সময় কোন দিকে কাত করে শোয়াতে হবে এবং কীভাবে কিবলামুখী করতে হবে? এ ক্ষেত্রে শরিয়তের বিধান কী?

 

الجواب بملهم الصدق والصواب

 

মৃত ব্যক্তিকে কবরে ডান কাত করে কিবলামুখী করে শোয়াতে হবে। কবরের মধ্যে লাহদ পদ্ধতি অবলম্বন করা উত্তম। প্রয়োজনে মৃত ব্যক্তির পিঠের পেছনে মাটি দিয়ে ঠেস দিতে হবে, যাতে সে কাত হয়ে না যায়।

সূত্র:গুনইয়া, ৫৫০; হাশিয়াতুত তাহতাবী, ৬০৯; বাদায়েউস সানায়ে, ২/৬৩; মাজমাউল আনহুর, ১/২৭৫; আলবাহরুর রায়েক, ২/৩৩৯; ফাতাওয়া হিন্দিয়া, ১/১৬৬; আলমুহীতুল বুরহানী, ২/৩২২; কিতাবুন নাওয়াযিল, ৬/২০৩; আপকে মাসায়েল, ৪/৩০৬।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল