কোনো নাবালেগ শিশু জানাযার নামাযে ইমামতি করলে তার পেছনে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জানাযার নামায আদায় হবে কি? এ ক্ষেত্রে শরিয়তের বিধান কী?

 

الجواب بملهم الصدق والصواب

 

নাবালেগ শিশু জানাযার নামাযে ইমামতি করলে তার নিজের নামায সহিহ হবে এবং তার মাধ্যমে ফরজে কিফায়াও আদায় হয়ে যাবে। তবে অন্যান্য ফরজ নামাযে নাবালেগ শিশুর ইমামতিতে প্রাপ্তবয়স্কদের নামায সহিহ হবে না।

সূত্র:জামে তিরমিজি, ২০৭; হাশিয়াতুত তাহতাবী, ৫৮২; আলবিনায়া, ২/৩৪৪; রদ্দুল মুহতার, ২/৩২১; আত-তাজরিদ, ২০৭, ২/৮৫৮।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল