মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরের পাশে হাত তুলে দোয়া করা যাবে কি? হাত তুলে দোয়া করলে কবরের দিকে মুখ করে দোয়া করতে হবে, নাকি কিবলামুখী হয়ে?

 

الجواب بملهم الصدق والصواب

 

দাফনের পর মৃত ব্যক্তির জন্য দোয়া করা জায়েয। হাত তুলে বা হাত না তুলে; উভয়ভাবেই দোয়া করা যায়। তবে হাত তুলে দোয়া করলে কবরের দিকে মুখ না করে কিবলামুখী হয়ে দোয়া করবে।

সূত্র:রদ্দুল মুহতার, ৩/১৪৩; ফাতাওয়া মাহমুদিয়া, ২/৪০৬; ফাতাওয়া রহিমিয়া, ৫/১০৯; আহসানুল ফাতাওয়া, ১/৩৫৩; ফাতাওয়া দারুল উলুম, ৫/৩৯৩।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল