মসজিদের ভেতরে জানাযার নামায পড়া কি জায়েয? মসজিদের বাইরে জায়গা থাকা সত্ত্বেও ভেতরে জানাযা পড়ার বিধান কী?
الجواب بملهم الصدق والصواب
কোনো শরয়ি ওজর ছাড়া মসজিদের ভেতরে জানাযার নামায পড়া মাকরূহে তানযিহি। মসজিদের বাইরে জানাযার নামায পড়ার জায়গা থাকলে বাইরে নামায আদায় করাই উচিত।
সূত্র:সুনানে আবু দাউদ, ৩১৯১; মিরকাত, ২৯২৯; ফাতহুল কাদির, ২/১৩২; রদ্দুল মুহতার, ৩/১২৯; আলবিনায়া, ৩/২২৯; আননাহর, ১/৩৯৬; হাশিয়াতুত তাহতাবী, ৫৯৫; তাবয়ীনুল হাকায়েক, ১/৫৭৯; ফাতাওয়া হিন্দিয়া, ১/১৬৫; ফাতাওয়া দারুল উলুম, ৫/২৯৪; ফাতাওয়া মাহমুদিয়া, ১৩/১১৯; ফাতাওয়া রহিমিয়া, ৭/৫২।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল