কোনো অজ্ঞাতপরিচয় মৃত ব্যক্তির ধর্মীয় পরিচয় জানা না গেলে তার জানাযার নামায আদায় করা হবে কি? এ ক্ষেত্রে তার জানাযার নামায কীভাবে আদায় করতে হবে এবং শরিয়তের বিধান কী?

 

الجواب بملهم الصدق والصواب

 

মৃত ব্যক্তির ধর্মীয় পরিচয় জানা না থাকলে তার শরীরের দৃশ্যমান আলামত ও অন্যান্য লক্ষণ দেখে সিদ্ধান্ত নিতে হবে। কোনো আলামত পাওয়া না গেলে এলাকার অধিকাংশ মানুষের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর একসঙ্গে অনেক মৃতদেহ পাওয়া গেলে অধিকাংশের আলামত বিবেচনা করা হবে।

সূত্র:রদ্দুল মুহতার, ৩/৯৩; বাদায়েউস সানায়ে, ২/৩১; আলমুহীতুল বুরহানী, ২/৩৩১; ফাতাওয়া হিন্দিয়া, ১/১৫৯; আপকে মাসায়েল, ৪/২৮৬; কিতাবুন নাওয়াযিল, ৬/১১৬।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল