এক ব্যক্তি কবরস্থানের জন্য একটি জমি ওয়াকফ করেছেন। পরবর্তীতে কবরস্থানের মুতাওয়াল্লিরা কিছু প্রভাবশালী পরিবারের জন্য আলাদা আলাদা জায়গা বরাদ্দ করে দিয়েছেন। জানার বিষয় হলো, এভাবে জায়গা বরাদ্দ করার কারণে মুতাওয়াল্লিরা গুনাহগার হবেন কি না?
নিবেদন: মুহাঃ আবু বকর সিদ্দিক (চট্টগ্রাম)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের দৃষ্টিকোণ থেকে ওয়াকিফ যদি ওয়াকফ করার সময় কারও জন্য কোনো স্থান নির্দিষ্ট করে না দিয়ে থাকেন, তাহলে পরবর্তীতে ওয়াকিফ কিংবা মুতাওয়াল্লি কারও জন্যই সেখানে বিশেষ কোনো স্থান নির্ধারণ করা জায়েজ নয়।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মুতাওয়াল্লিদের এ কাজ বৈধ হয়নি। নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য এভাবে জায়গা বরাদ্দ করার অধিকার তাঁদের নেই। শরিয়তের বিধানের পরিপন্থী এ ধরনের অনধিকার চর্চার কারণে মুতাওয়াল্লিরা গুনাহগার হবেন।
তথ্যসূত্র: ফাতহুল কাদীর, ৬/২২২, যাকারিয়া কিফায়াতুল মুফতি, ৯/৪২৯
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল