কোনো মৃত ব্যক্তির লাশ উপস্থিত না থাকলে তার জন্য গায়েবানা জানাযার নামায আদায় করা যাবে কি? এ ক্ষেত্রে গায়েবানা জানাযার নামায আদায়ের শরয়ি বিধান কী?
الجواب بملهم الصدق والصواب
হানাফি ও মালেকি মাযহাবের মতে, মৃত ব্যক্তির লাশ উপস্থিত না থাকলে তার জানাযার নামায সহিহ হবে না। কেননা, জানাযার নামায সহিহ হওয়ার জন্য মৃত ব্যক্তির লাশ সামনে উপস্থিত থাকা শর্ত।
সূত্র:ফাতাওয়া হিন্দিয়া, ১/১৬৪; আননাহর, ১/৩৯০; আলফিকহুল ইসলামী, ২/১৫৩২; রদ্দুল মুহতার, ৩/১০৩; বাদায়েউস সানায়ে, ২/৪৯; ইমদাদুল আহকাম, ২/৪৪৮।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল