স্ত্রীর উপার্জনে স্বামীর অধিকার কতটুকু?
স্ত্রীর উপার্জনে স্বামীর অধিকার কতটুকু?
স্বাভাবিক অবস্থায় ইসলামি শরীয়ত স্বামীকেই গৃহস্থালির ব্যয়ভার বহনের দায়িত্ব দিয়েছে, আর স্ত্রীকে সেই দায়িত্ব থেকে মুক্ত রাখা হয়েছে। এ বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন
পুরুষ নারীদের অভিভাবক, যেহেতু আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু পুরুষগণ নিজেদের অর্থ-সম্পদ ব্যয় করে। (সূরা আন-নিসা: ৩৪)
তাই একান্ত অপারগতা ছাড়া নারীর জন্য ঘরের বাইরে গিয়ে চাকরি করাইসলামি শরীয়তের দৃষ্টিতে অনুমোদিত নয়। তবে যদি জীবিকা নির্বাহের অন্য কোনো উপায় না থাকে এবং পরিবারে উপার্জনক্ষম কোনো পুরুষ সদস্যও না থাকেন, তাহলে পরিপূর্ণ পর্দা রক্ষা করেকর্মস্থলে গাইরে মাহরাম পুরুষদের সঙ্গে নির্জনতা বা অবাধ মেলামেশা এড়িয়েসীমিত পরিসরে চাকরি করার সুযোগ শরীয়ত রেখেছে।
আর শরীয়তের দৃষ্টিতে বৈধভাবে নারীর উপার্জিত অর্থতাঁর নিজস্ব সম্পত্তি। স্বামী সে অর্থে স্ত্রীর অনুমতি ব্যতীত কোনো রকম হস্তক্ষেপ করতে পারে না। স্ত্রী ইচ্ছা করলে নিজ প্রয়োজনে তা খরচ করতে পারেন, মা-বাবার জন্য ব্যয় করতে পারেন, আবার ইচ্ছা করলে স্বামী ও সন্তানদের প্রতিও তা ব্যয় করতে পারেন।
স্বামীর জন্য ব্যয় না করলে গোনাহ তো হবে না, তবে যদি সে আপন ইচ্ছায় স্বামী ও সন্তানদের জন্য তা ব্যয় করেন, তাহলে আল্লাহ তাআলা তাঁকে দ্বিগুণ প্রতিদান দেবেনএকটি আত্মীয়তার হক আদায় করার বদলে, আরেকটি সদকার সওয়াব লাভ করার বদলে।
সহীহ বুখারীতে এসেছে (নারী যদি স্বামীর জন্য ব্যয় করে) তার জন্য রয়েছে দুইটি সওয়াব: আত্মীয়তার সওয়াব এবং সদকার সওয়াব। [সহীহ বুখারী: হাদীস ১৪৬৬]
বিন্নুরি ফাতাওয়া ১৪৪১১০২০১৭১২
উত্তর প্রদানে
মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল