মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পূর্বে অজু করানোর সময় তার নাকে ও মুখে পানি দিতে হবে কি? নাকি পানি দেওয়া ছাড়াই অজু করাতে হবে? এ ক্ষেত্রে মৃত ব্যক্তিকে অজু করানোর সুন্নাত পদ্ধতি কী?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, মৃত ব্যক্তিকে অজু করানোর সময় নাকে ও মুখে পানি দেবে না; বরং আঙুলে একটি কাপড় পেঁচিয়ে তা দিয়ে নাক ও মুখের ভেতর মুছে দিয়ে তাতে তুলা ঢুকিয়ে দেবে, যেন গোসলের সময় পানি ঢুকে না যায়।

সূত্র:বাদায়েউস সানায়ে, ২/২৬, হেদায়া, ২/১১০, বেনায়া, ২/১৮৩, আল-মাবসূত, ২/৫৪, ফাতাওয়া হিন্দিয়া, ২/১৫৮, মারাকিল ফালাহ, পৃ. ৫৬৭, তাবয়ীনুল হকায়েক, ১/৫৬৬, আল-মুহীতুল বুরহানী, ২/২৮২, আল-জাওহারাতুন নাইয়ারা, ১/২৫৫।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল