মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢেকে রাখা কি জরুরি? এ ক্ষেত্রে শরিয়তের বিধান কী?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, মৃত ব্যক্তি যদি পুরুষ হয়, তাহলে গোসল দেওয়ার সময় নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা জরুরি। মহিলাদের ক্ষেত্রেও সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত। আর মহিলার গোসল যেহেতু মহিলারাই দেবেন, তাই তাঁর ক্ষেত্রেও একই হুকুম প্রযোজ্য। কারণ, জীবিত অবস্থায় শরীরের যে অংশ সতর ছিল, মৃত্যুর পরও তা সতরের হুকুমে থাকে। তাই মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পূর্বে নাভি থেকে হাঁটু পর্যন্ত একটি মোটা কাপড় দিয়ে ঢেকে রাখা জরুরি।

উল্লেখ্য, কোনো মহিলা এমন জায়গায় মারা গেলে, যেখানে তাঁকে গোসল দেওয়ার মতো কোনো মহিলা নেই, তাহলে তাঁর মাহরাম থাকলে (স্বামী ব্যতীত) তিনি ওই মহিলাকে গোসল না দিয়ে তায়াম্মুম করিয়ে দেবেন। আর মাহরামও না থাকলে অন্য কোনো পুরুষ হাতে একটি মোটা কাপড় পেঁচিয়ে ওই মহিলাকে তায়াম্মুম করিয়ে দেবেন।

সূত্র: বাদায়েউস সানায়ে, ২/২৬, রদ্দুল মুহতার, ২/১২০, ফাতাওয়া হিন্দিয়া, ১/১৬৫।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল