মাইয়্যেতকে গোসল দেওয়ার পর যদি কোনো কারণে পোস্টমর্টেম করা হয়, তাহলে মাইয়্যেতকে পুনরায় গোসল দিতে হবে কি?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, মৃত ব্যক্তিকে একবার শরয়ি পদ্ধতিতে গোসল দেওয়ার পর যদি তার শরীর থেকে নাপাক কিছু বের হয়, তাহলে সে নাপাক বস্তু মুছে ফেলা বা ওই স্থান ধুয়ে ফেলাই যথেষ্ট। পুনরায় মাইয়্যেতকে গোসল বা অজু করানোর প্রয়োজন নেই।
সুতরাং পোস্টমর্টেমের পূর্বে যথানিয়মে একবার গোসল দিয়ে থাকলে পুনরায় গোসল দেওয়ার প্রয়োজন নেই।
সূত্র:মুসান্নাফে আব্দুর রাযযাক, ৩/৪০৪, বাদায়েউস সানায়ে, ২/২৭, ফাতহুল কাদীর, ২/১১২, ফাতাওয়া তাতারখানিয়া, ৩/১২, তাবয়ীনুল হকায়েক, ১/৫৬৭, আল-বাহরুর রায়েক, ২/৩০৩, আন-নাহরুল ফায়েক, ১/৩৮৩, ফাতাওয়া হিন্দিয়া, ১/১৫৮, রদ্দুল মুহতার, ৩/৮৯, কিতাবুন নাওয়াযিল, ৬/২৬০।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল