কোনো নাবালেগ শিশু মৃত্যুবরণ করলে তাকে গোসল দেওয়ার সময় বড়দের মতো অজু করানো কি জরুরি? নাকি অজু ছাড়াই গোসল করানো যাবে? এ ক্ষেত্রে শরিয়তের বিধান কী?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, মৃত ব্যক্তি যদি এমন হয় যে, নামায সম্পর্কে কিছু বোঝে না, তাহলে গোসল দেওয়ার পূর্বে তাকে অজু করাবে না। আর যদি এমন হয় যে, নামায সম্পর্কে বোঝে এবং তা আদায়ও করতে পারে, যদিও সে নাবালেগ হয়, তাহলে গোসলের পূর্বে তাকে অজু করাবে।

অতএব, নাবালেগের বয়স যদি এতটুকু হয় যে, সে নামায পড়ার উপযুক্ত বয়ষ -যেমন ছয়-সাত বছর- হয়। তাহলে তাকে গোসল দেওয়ার সময় অজু করাবে। আর এর চেয়ে কম বয়স হলে গোসল দেওয়ার সময় অজু করাবে না।

সূত্র:ফাতহুল কাদীর, ২/১১০, আল-মুহীতুল বুরহানী, ২/২৮১, আল-বাহরুর রায়েক, ২/৩০২, ফাতাওয়া হিন্দিয়া, ১/১৫৮, রদ্দুল মুহতার, ৩/৮৬, আহসানুল ফাতাওয়া, ৪/১২১।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল