মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পূর্বে তাঁর পাশে বসে কুরআন তিলাওয়াত করা যাবে কি? এ ক্ষেত্রে শরিয়তের বিধান কী?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, মানুষ মৃত্যুবরণ করার কারণে তার শরীর নাপাক হয়ে যায়। এ কারণে গোসলের পূর্বে তার নিকট উচ্চস্বরে কুরআন তিলাওয়াত করা মাকরূহে তাহরিমি। তবে যদি পূর্ণ শরীর ঢাকা থাকে অথবা অনুচ্চস্বরে তিলাওয়াত করা হয়, তাহলে কোনো সমস্যা নেই।

আর গোসলের পর সর্বাবস্থায় তার নিকট কুরআন তিলাওয়াত করা যাবে। তবে এ ক্ষেত্রে লক্ষণীয় হলো, কুরআন তিলাওয়াত যেন বিনিময় ছাড়া হয় এবং এর কারণে কাফন-দাফনে বিলম্ব না হয়। কেননা, দ্রুত কাফন-দাফন করা এর চেয়ে উত্তম।

সূত্র: তাবয়ীনুল হকায়েক, ১/৫৬৪, আল-বাহরুর রায়েক, ২/৩০০; ইমদাদুল ফাত্তাহ, ৬০৭, রদ্দুল মুহতার, ৩/৮৫; হাশিয়াতুত তাহতাভী, ১/৩৬৫; আহসানুল ফাতাওয়া, ৪/২৪২।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল