মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর তার পেটে হালকাভাবে চাপ দিলে যদি নাপাক কোনো বস্তু বা ময়লা বের হয়, তাহলে কি পুনরায় গোসল দিতে হবে? এ অবস্থায় মৃত ব্যক্তির পবিত্রতা অর্জনের শরয়ি পদ্ধতি কী?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, মৃত ব্যক্তির ডান ও বাম পার্শ্বে পানি দেওয়ার পর পেটে হালকা চাপ দেবে। যদি কিছু বের হয়, তাহলে তা মুছে ওই জায়গাটি ধুয়ে দেবে। নতুন করে গোসল দেওয়ার প্রয়োজন নেই।

সূত্র: হেদায়া, ১/১৭৮, বেনায়া, ২/১৮৬, ইনায়া, ২/১১২, বাদায়েউস সানায়ে, ২/২৭, আল-জাওহারাতুন নাইয়ারা, ১/২৫৬, তাবয়ীনুল হকায়েক, ১/৫৬৭, আল-ইখতিয়ার, ১/১৫৫।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল