মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় গরম পানিতে বরই পাতা মিশিয়ে সেই পানি দিয়ে গোসল করানোর শরয়ি বিধান কী? এভাবে গোসল করানো কি সুন্নতসম্মত?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, বরই পাতা মিশ্রিত গরম পানি দ্বারা মৃত ব্যক্তিকে গোসল দেওয়া মুস্তাহাব। কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় কন্যা হজরত যায়নাব (রা.)-এর মৃত্যুর পর কয়েকজন মহিলাকে বরই পাতা মিশ্রিত গরম পানি দিয়ে তাঁকে গোসল দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
সূত্র:তিরমিযী, ১/১৯৩, বাদায়েউস সানায়ে, ২/২৭, রদ্দুল মুহতার, ২/১৯৬, ফাতাওয়া হিন্দিয়া, ১/১৫৮, হেদায়া, ১/১৭৮।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল