কিছুদিন আগে আমাদের এলাকার এক লোক নদীতে ডুবে মারা যান। এলাকার একজন আলেম বলেন, তিনি যেহেতু নদীতে ডুবে মারা গেছেন, তাই তাঁর গোসল হয়ে গেছে। তাঁকে নতুন করে গোসল দেওয়ার প্রয়োজন নেই। জানতে চাই, ওই আলেমের কথা সঠিক কি না?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের ওপর ফরজে কিফায়া। তাই কেউ নদীতে ডুবে মারা গেলে তাঁকে পুনরায় গোসল দেওয়া জরুরি। নতুন করে গোসল না দিলে জীবিতদের ওপর অর্পিত ফরজ দায়িত্ব আদায় হবে না। তবে এ অবস্থায় তাঁর জানাযার নামায সহিহ হয়ে যাবে।
উল্লেখ্য, নদী থেকে উঠানোর সময় যদি গোসলের নিয়তে তাঁকে তিনবার পানিতে ডুব দেওয়া হয়, তাহলে গোসলের ফরজ আদায় হয়ে যাবে।
সূত্র: আন-নাহরুল ফায়েক: ১/৩৮২, ফাতহুল কাদীর: ২/১০৯, আল-ইনায়া: ২/১০৯, ফাতাওয়া রহীমিয়া: ৭/৫৭।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল