প্রশ্ন:জনাব হাকিম সাহেব যাকাতের দুই লক্ষ টাকা গরিব ছাত্রদের মাঝে বণ্টন করার জন্য মাদরাসার কর্তৃপক্ষের কাছে দেন। তাঁরা ওই টাকা দিয়ে মাকতাবার জন্য কিতাব ক্রয় করেন। জানার বিষয় হলো, যাকাতের টাকা দিয়ে মাকতাবার জন্য কিতাব ক্রয় করা জায়েজ আছে কি না?
নিবেদক:মো. মুসলেহ উদ্দিন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের বিধান অনুযায়ী, যাকাত আদায়ের জন্য শর্ত হলো, যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে যাকাতের অর্থের নিঃশর্ত মালিক বানিয়ে দেওয়া। অন্যথায় যাকাত আদায় হবে না।
সুতরাং, যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে মালিক না বানিয়ে সেই অর্থ দিয়ে মাকতাবার জন্য কিতাব ক্রয় করায় যাকাত আদায় হবে না।
রেফারেন্স:মুলতাকাল আবসার, ১/২৮৪, আলমানারআল-মুখতার লিল ফাতাওয়া, পৃষ্ঠা ১৬৩, দারুস সিরাজ
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল