প্রশ্ন:মুহতারাম, বাংলাদেশের প্রায় সব মাদরাসায় ধনী-গরিব সকল ছাত্রের খাবার একসঙ্গে রান্না করা হয় এবং সবাই একই খাবার খায়। এ ক্ষেত্রে যাকাতের ফান্ড থেকে টাকা দেওয়া হয়। জানার বিষয় হলো, ধনী ছাত্র এবং শিক্ষকদের জন্য উক্ত ফান্ড থেকে খাবারের ব্যবস্থা করা জায়েজ হবে কি? ইল্লতসহ বিস্তারিত জানাবেন।
নিবেদক:মুহা. মিনহাজুল ইসলাম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে যাকাতের ক্ষেত্রে উপযুক্ত ব্যক্তিসত্তাকে যাকাতের অর্থের তামলিক তথা মালিক বানিয়ে দেওয়া আবশ্যক। এ ছাড়া অন্য খাতে যাকাতের অর্থ ব্যয় করার অবকাশ নেই।
সুতরাং কোনো প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের জন্য তামলিকের পন্থা অবলম্বন করা ছাড়া সরাসরি যাকাতের ফান্ড থেকে শিক্ষক বা সাহেবে নিসাব ধনী ছাত্রের খাবারের ব্যবস্থা করা জায়েজ হবে না। অবশ্য শরয়ি হিলা অবলম্বন করে উক্ত ব্যবস্থাপনা করলে এর অবকাশ রয়েছে।
রেফারেন্স:কুন্দুরি, পৃ. ১৭৯, বুশরা।কানয, ১/১৮৮, বুশরা।আহসানুল ফাতাওয়া, ৪/২৫২, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল
সন্তানের নামে স্টুডেন্ট ফান্ডে জমা টাকার যাকাত: বাবা নাকি সন্তান, কার ওপর ফরজ?