গর্ভপাত ইসলামী শরিয়তে মূলত নিষিদ্ধ; তবে কিছু নির্দিষ্ট ও সীমাবদ্ধ পরিস্থিতিতে, যখন প্রকৃত শরয়ি ওজর বা গ্রহণযোগ্য কারণ বিদ্যমান থাকে, তখন বিশেষ অবস্থায় এর অনুমতি পাওয়া যায়। এমন বৈধ অবস্থায় গর্ভপাতের জন্য ব্যবহৃত ওষুধ বিক্রি করাও জায়েজ বলে বিবেচিত হবে।কিন্তু শরয়ি কোনো ওজর ছাড়া গর্ভপাত করা স্পষ্টতই হারাম। অতএব, এ ধরনের হারাম উদ্দেশ্যে ব্যবহারের জন্য গর্ভপাতের ওষুধ বিক্রি করাও হারাম এবং নাজায়েজ। কারণ তা গুনাহের কাজে প্রত্যক্ষ সহযোগিতার অন্তর্ভুক্ত।বর্তমান বাস্তবতা অত্যন্ত উদ্বেগজনক। দেখা যাচ্ছে, গর্ভপাতের ওষুধ অধিকাংশ ক্ষেত্রেই ভুল, অনৈতিক ও শরিয়তবিরোধী উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে; আর বৈধ ও শরয়ি অনুমোদিত প্রয়োজনে এর ব্যবহার নিতান্তই সীমিত। এই প্রেক্ষাপটে তাকওয়া ও সতর্কতার দাবি হলো—এ ধরনের ওষুধের ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকাই উত্তম ও নিরাপদ পথ।তবে যদি কোনো ব্যক্তি কেবলমাত্র বৈধ ও শরিয়তসম্মত উদ্দেশ্যে এ ওষুধ ব্যবহার করতে চায় এবং বিক্রেতার কাছে বিষয়টি সুস্পষ্টভাবে জানা ও নিশ্চিতভাবে প্রমাণিত থাকে, তাহলে শুধু সেই ব্যক্তির ক্ষেত্রেই উক্ত ওষুধ বিক্রির অনুমতি রয়েছে।
تَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَ التَّقْوٰى ۪-وَ لَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَ الْعُدْوَانِ۪- وَ اتَّقُوا اللّٰهَؕ-اِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ."
[সূরা মায়েদা, আয়াত ২, ফাতাওয়া শামী ৬/৩৫০, ৬/৪২৯, ৬/৩৬০ সাঈদ সংস্করণ,
জামিয়াতুল উলুমিল ইসলামিয়া বিন্নুরি টাউন, ফাতাওয়া নম্বর ১৪৪৪০৮১০১৮৬৮]
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা