প্রশ্ন : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দেওয়ার পর ইদ্দতের পর সে তার বন্ধুকে বলল যে, তুই এখন আমার বউকে বিবাহ করে ফেল, কিন্তু ২ দিন পর আবার তালাক দিয়ে দিবি। কারণ আমি তাকে আবার বিবাহ করতে চাই। এভাবে চুক্তি করার দ্বারা প্রথম স্বামীর জন্য কি স্ত্রী হালাল হবে, এবং এটা কতটুকু শরিয়তসম্মত?
الجواب باسم ملهم الصدق والصواب
শরিয়াহ মতে হিলার উদ্দেশ্যে তালাক দেওয়ার শর্তে বিবাহ করা মাকরূহ ও মারাত্মক গোনাহ। তবে শর্তে ফাসেদ-এর মাধ্যমে এবং যেহেতু বিবাহ হয়ে যায়, তাই বিবাহ সংক্রান্ত সকল বিধিবিধান এতে প্রযোজ্য হবে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে শর্তে ফাসেদ থাকলেও বিবাহ সহীহ হয়ে যাবে। এবং দ্বিতীয় স্বামীর সাথে বিবাহের পর সহবাস হওয়ার পর তালাকপ্রাপ্ত হলে ইদ্দত পরবর্তী পুনরায় প্রথম স্বামীকে বিবাহ করতে পারবে।
সূত্র: দুররুল মুখতার ১৮৫/১৩ কুদমী, তানভীরুল আবসার ৪৮/৫ জাকারিয়া, হাক্কানিয়া ৫৫৫/৪ জামিয়া হাক্কানিয়া।
الادلة الشرعية
القرآن: سورة البقرة، الآية: 230
فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يَتَرَاجَعَا إِنْ ظَنَّا أَنْ يُقِيمَا حُدُودَ اللَّهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ
صحيح البخاري، الرقم: 2639)
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:لَا يَحِلُّ لَهَا أَنْ تَرْجِعَ إِلَى زَوْجِهَا حَتَّى تَنكِحَ زَوْجًا غَيْرَهُ وَيَذُوقَ عَسِيلَهَا وَهُوَ يَذُوقُ عَسِيلَهَا
السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)
قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له حتى تنكح زوجا غيره
المصنف لابن ابى شيبة(١٨٠٨٧)
عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته ثلاثا في مجلس قال اثم بربه و حرمت عليه امراته
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা