الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাক কার্যকর হওয়ার জন্য স্বামীর স্ত্রীর নিকট উপস্থিত থাকা শর্ত নয়। স্বামী যদি বিদেশে অবস্থানও সুস্থ বিবেক ও স্বেচ্ছায় স্পষ্ট ভাষায় স্ত্রীকে তালাক প্রদান করেন, তাহলে সেই তালাক শরীয়ত অনুযায়ী কার্যকর হবে। তালাক মৌখিকভাবে, লিখিতভাবে বা নির্ভরযোগ্য যোগাযোগমাধ্যমে প্রদান করা হলেও, যদি তালাকের শব্দ স্পষ্ট হয় এবং তা স্ত্রীর উদ্দেশ্যেই বলা বা লেখা হয়, তবে তালাক সংঘটিত হবে।
অতএব:বিদেশে থাকা স্বামী যদি তার স্ত্রীকে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় তালাক স্পষ্টভাবে প্রদান করেন, তাহলে তিনি দেশে উপস্থিত না থাকলেও তালাক কার্যকর হবে। তবে তালাকের সংখ্যা, শব্দের ধরন এবং তা রজঈ অথবা বায়িন বা মুগাল্লাজা এসব বিষয়ে বিধান ভিন্ন হতে পারে। তাই কোনো নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে সম্পূর্ণ বিবরণ জেনে ফাতাওয়া গ্রহণ করা উচিত।
الادلة الشرعية
سورة الطلاق: ١
﴿يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ﴾
سورة البقرة: ٢٢٩
﴿الطَّلَاقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ﴾
١/٣٤٩ الفتاوى الهندية
إذا طلق امرأته وقع الطلاق إذا كان من أهله وصادف محله
٣/٢٢٦الدر المختار
يقع طلاق كل زوج مكلف على امرأته.
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা