ভাইয়া আসসালামু ওয়ালাইকুম। আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম আমি এবং আমার স্ত্রী ব্যাপারে।আমি প্রবাসে থাকি আমাদের গত বছর মে মাসে বিবাহ হয় । আমাদের আগের সম্পর্ক থাকার কারণে এটা সম্পর্কে বিবাহ হয়। আমি আসলে আপনার কাছে খুব অনুরোধ ভাবে জানতে চাচ্ছিলাম গত বছর আমি আমার স্ত্রীর সাথে মোবাইল কলহ সৃষ্টির কারণে আমি তাকে তালাক দি যা মোবাইল কল চলা অবস্থায় দি সেই সময় আমি খুব উত্তেজিত ছিলাম। ব্যাপার টা আপনাকে খুলে বলতেছি আমি যে মুহুর্তে তাকে তালাক দেয় সেই মুহূর্তে তাকে নিজ থেকে দি নাই মানে সে আমাকে জোর করতেসিল যে তুমি মুখে বলো তার অতিরিক্ত প্রেসারে আমি মুখ থেকে ২বার বের করি ঠিক ২বার বলতে বলতে সে কল রেখে দেই এবং সে শিকার করে সে ২বার শুনতে পাইছে। আমিও ক্লিয়ার যে আমি তাকে ২বার বলার পর সে কল ছিল না। এমন না যে আমি সম্পর্ক গোপনীয়তার জন্য বলতেছি। আমি ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে বলা। এর পর আমি হুজুর সাথে কথা বলি নানা জন আমাকে এটাই বলে যে তালাক হইছে কেউ বলছে হয় ১বার তালাক হইছে তোমারা তোবা করে ঠিক মত থাকো। এর পর আমি ওকে  আমাদের কলহ মাঝে অনেক আমি ওকে ছেড়ে দিব বলি অনেক বার বলছি কিন্তু সে আমাকে শুধু একটাই কথা মুখে বলো এভাবে। প্রতিনিয়ত আমাকে উস্কানি দিতো। তার পর এই মাসে গত বছর পর এই মাসে অক্টোবর ২৭ তারিখ রাতে সেম সে আমাকে কয়ক সো বার বলছে তুমি মুখে বলো এভাবে উসকানোর এক পর্যায় আমি ঠিক তাকে এক বার মুখ থেকে তালাক শব্দটা বের করি। এখন সে আর আমি আমাদের সম্পর্ক নিয়ে চিন্তিত আমাদের সম্পর্ক টা কি আছে। আপনি একটু ঢেকে আমাকে জানালে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আসল্লামুয়ালাইকুম

 

আর আমি প্রতি নিয়ত যখন বলতাম তাকে ছেড়ে দিব সেটা আমি তাকে ভয় দেখানো জন্য বলছি। ঠিক যেমন মানুষ কে বলে যে তুমি এটা কেনো করলে বা তোমাকে ছেড়ে দিব তোমাকে দিয়ে কি করবো এই ব্যাপার এর বাহিরে কিছু না।। আমি যখন তাকে ছেড়ে দেওয়ার কথা বলতাম সে প্রতিনিয়ত আমাকে মুখে বলো এটা বলতো এবং আমার ছেড়ে দেওয়ার চাইতে সে বেশি আমাকে জোর করতো মুখে বলার জন্য যাকে আমরা উস্কানি মুলুক বলি। সেই মুহূর্তে ২জোন খুব উত্তেজিত কলহের মধ্যে থাকতাম বা ছিলাম। আমি আপনাকে সব কিছু বেঙ্গে বলছি আমাদের ২জোন এখন এটা জানা সব চাইতে জরুরি আমাদের সম্পর্ক টা হালাল কিনা । আপনার আমাদের সাহায্য করুন।

: ভাইয়া ব্যাপার টা আপনি ভালো করে বুঝবেন আমি তাকে তালাকের নিয়তে একটি বার জন্য উচ্চারণ করি নি। মনে আনি নি যে আমি তাকে তালাক দিবো এমন কিছু শুধু মাত্র সে মুখের বলার জন্য আমাকে প্রেসার করাই আমি তাকে শুধু বলছি ঠিক আছে তালাক , তালাক গত বছর আর এই এই বছর সেম ভাবে বলছি তালাক। আপনি একটু ভালো করে দেখবেন এর বাহিরে আমি তাকে কিছু বলি নি। তোমাকে দিলাম দিচ্চি দিয়ে দিলাম চলে যাও এসব কিছু বলি নি। সে আমি যদি তাকে বলতাম আমি ছেড়ে দিব তোমাকে এই এক কথায় জন্য সে আমকে ১০০বার উস্কানি দিতো মুখ থেকে বের করতাম। এখন ভাইয়া অবস্থা খুব খারাপ। হাসপাতালে নিয়ে যাওয়ার মত অবস্থা। সে চায় না আলাদা থাকতে। ঐ সময় আমার বা তার কারো সেন্স ঠিক ছিল না।আপনাকে আমি কিছু লুকানোর উদ্দেশে বলতেছি না। আপনি একটু ভালো ভাবে ধেকবেন আমাদের ২জনের এসব উদ্দেশে ছিল না। তার জেদ আর উস্কানির কারণে আমি তাকে শুধু এটা উশ্চারণ করে সুনাইছি আমার তাকে দেওয়ার কোনো মনে নিয়ত বা উদ্দেশ্য ছিল না।

 

 

নিবেদক,

নাম প্রকাশে অনিচ্ছুক

 الجواب باسم ملهم الصِّدق و الصّواب

         ইসলামী বিধান মতে তালাক একটি নিকৃষ্ট গর্হিত বৈধ কাজ অতি প্রয়োজন ব্যতীত শরীয়ত তালাক দেওয়া থেকে নিরুৎসাহিত করে তথাপি কোন ব্যক্তি যদি ইচ্ছায় অনিচ্ছায় কারণে-অকারণে একসাথে বা পৃথকভাবে স্ত্রীকে  তিন তালাক দিয়ে দেয় তাহলে সংখ্যা অনুযায়ী তালাক পতিত হয়ে যায় আর সরীহ তথা তালাকের জন্য গঠিত শব্দ দ্বারা নিয়ত ছাড়াই তালাক পতিত হয়ে যায়

        সুতরাং আপনার বর্ণনা অনুযায়ী প্রথমে যেহেতু  দুই তালাক   মুখে উচ্চারণ করেছেন   তা যদিও  আপনার ইচ্ছা ব্যতীত  স্ত্রীর চাপাচাপির কারণে  হয়েছে  তথাপি আপনার স্ত্রীর উপর তখনই দুই তালাক পতিত হয়ে গেছে  এবং একটি তালাক অবশিষ্ট ছিল   তারপর আপনার কথা অনুযায়ী স্ত্রীকে অনেকবার ছেড়ে দিমু বলেছেন এটা যেহেতু তালাকের ওয়াদা মাত্র যা ভবিষ্যৎ কালের সাথে সম্পৃক্ত ফলে এর দ্বারা কোন ধরনের তালাক পতিত হয়নি  তবে যখন  সর্বশেষ আরো একটি তালাক দিয়েছেন  ফলে তখন থেকেই মোট তিন তালাক পতিত হয়ে যাওয়ার কারণে আপনাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে একজন অপরজনের জন্য হারাম হয়ে গেছেন   সর্বশেষ তালাকের পর থেকে একসাথে সংসার করা আপনাদের জন্য বৈধ নয়

তবে উক্ত তালাকপ্রাপ্তা ইদ্দত পালনের পর স্বাভাবিকভাবে অন্যত্র বিবাহে আবদ্ধ হওয়ার পর উক্ত স্বামী মারা গেলে বা তালাক দিলে ইদ্দত পালন পরবর্তী চাইলে আপনার সাথে বিবাহে আবদ্ধ হতে পারবেন অন্যথায় নয়

উল্লেখ্য স্বামী-স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদের ক্ষেত্রে স্পষ্ট অর্থ বাহক শব্দ হল তালাক সুতরাং স্ত্রীকে উদ্দেশ্য করে উক্ত শব্দ ব্যবহার করলে নিয়ত না থাকলেও তালাক পতিত হয়ে যাবে এটাই ইসলামের স্পষ্ট বিধান

 

 

 


الادلة الشرعية



سورة البقرة (٢٣٠)

فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غير


السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)

قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له  حتى تنكح زوجا غيره لراجعتها


الهداية (٢/١٣٢)

وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقهاله من بعد حتى تنكح زوجا غيره


السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)

قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له  حتى تنكح زوجا غيره لراجعتها


و الله اعلم بالصواب

كتبه                 

المجلس المشترك للإفتاء   

بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش