الجواب باسم ملهم الصدق والصواب

     ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্বামী যদি স্ত্রীকে এক বা দ্বিতীয় তালাক প্রদান করেন, তবে তা তালাকে রজঈ। তালাকে রজঈ হলে ইদ্দতের মধ্যে স্বামীর রুজু করার অধিকার থাকে। স্বামী বিদেশে থাকলেও এ বিধান অপরিবর্তিত।

     অতএব বিদেশ থেকে স্ত্রীকে এক তালাক দেওয়ার পর যদি স্ত্রী এখনো ইদ্দতের মধ্যে থাকেন, তাহলে স্বামী ফোন, ভিডিও কল, চিঠি, এসএমএস বা অন্য যেকোনো নির্ভরযোগ্য মাধ্যমে স্পষ্টভাবে "আমি তোমাকে রুজু করলাম", "আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে ফিরিয়ে নিলাম" ইত্যাদি বললে বা লিখলে রুজু সম্পন্ন হয়ে যাবে এবং পূর্বের নিকাহ বহাল থাকবে। তবে ইদ্দত শেষ হয়ে গেলে নতুন মোহরসহ নতুন আকদের মাধ্যমে পুনরায় বিবাহ করতে হবে।

الادلة الشرعية

سورة البقرة: ٢٢٨

     ﴿وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ ۚ وَلَا يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ فِي أَرْحَامِهِنَّ إِنْ كُنَّ يُؤْمِنَّ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَٰلِكَ إِنْ أَرَادُوا إِصْلَاحًا﴾

سورة البقرة: ٢٢٩

    ﴿الطَّلَاقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ﴾

سورة الطلاق: ٢

    ﴿فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍ وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِنْكُمْ﴾

صحيح البخاري: ٥٢٥١/ صحيح مسلم: ١٤٧١

    عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، فَقَالَ النَّبِيُّ ﷺ: مُرْهُ فَلْيُرَاجِعْهَا.

الدر المختار، ٣/٣٩٨

      والرجعة استدامة النكاح القائم، ولا تحتاج إلى ولي ولا إلى شهود، وتصح بالقول وبالفعل عند القدرة عليه.

رد المحتار، ٣/٤٢٩

    والرجعة تصح بالقول الصريح، كقوله: راجعتك أو أمسكتك، وبالجماع ودواعيه عند نية الرجعة.

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদদক্ষিণখানঢাকা