ফিকহ বিবাহ-শাদি

আপন চাচার চাচাত শ্বশুরের মেয়ের সাথে বিবাহ করা কি জায়েজ?


প্রশ্ন: আমার আপন চাচার চাচাত শ্বশুরের মেয়ে আমার সষ্পর্কে নানার মেয়ে অর্থাৎ আমার খালা। তার সাথে আমার বিবাহ জায়েয হবে ? 


الجواب باسم ملهم الصِّدق و الصّواب

      ইসলামিক শরিয়াহ মোতাবেকআপন চাচার চাচাত শ্বশুরের মেয়ের সাথে বিবাহ করা শরিয়তের দৃষ্টিতে স্থায়ীভাবে হারাম ১৪ শ্রেণির অন্তর্ভুক্ত নয়। তাই এ সম্পর্কিত নারী মাহরাম নয়

      সুতরাং তার সাথে বিবাহ করা জায়েয, যদি অন্য কোনো শরঈ বাধা (যেমন দুধের সম্পর্ক, ইদ্দত, বা বৈবাহিক সম্পর্ক) না থাকে।

কুরআনে যেসব নারীর সাথে বিবাহ স্থায়ীভাবে হারাম করা হয়েছে তা সুস্পষ্টভাবে উল্লেখ আছে; এর বাইরে সকল নারী মূলত হালাল, যতক্ষণ না বিশেষ কোনো নিষিদ্ধ সম্পর্ক প্রমাণিত হয়।

আরো পড়ুন :১৪ প্রকারের মহিলা ব্যতিত আরও যাদেরকে বিবাহ করা হারাম

আরো পড়ুন :মোবাইল/মেসেজ/পত্র বা টেলিফোনের /মাধ্যমে কিভাবে বিবাহ করবে?



الأدلة الشرعية

١. القرآن الكريم – سورة النساء 4:23

      ﴿حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ...﴾

٢. القرآن الكريم – سورة النساء 4:24

      ﴿وَأُحِلَّ لَكُم مَّا وَرَاءَ ذَٰلِكُمْ﴾

٣. تفسير القرطبي٤/٢٩

      الأصل في النساء الإباحة إلا ما ورد النص بتحريمه.

٤. بدائع الصنائع – الكاساني    2:255

       المحرمات في النكاح محصورة بالنص، وما عداها فالأصل فيه الحل.

٥. المغني – ابن قدامة    7:35

       الأصل في النساء الحل إلا ما حرمه الشرع بدليل.

٦. الدر المختار مع رد المحتار – ابن عابدين3:176   

      كل من لم تكن من المحرمات المؤبدات فهي محلّ للنكاح شرعاً.


উত্তর প্রদানে :

মুফতি আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদদক্ষিণখানঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল


১৩ জুন ২০২৬