জনাব নজরুল সাহেব স্ত্রীকে মোহর হিসাবে ৯ কাঠা জমি লিখে দিয়েছেন। কিন্তু দখলে দেননি। নিজেই ভোগ করেন। জানার বিষয় হলো, এ পরিস্থিতিতে মোহর আদায় হয়েছে কিনা?এবং করণীয় কি?

নিবেদক রায়হান উদ্দীন যশোর

 

 

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

 

 

শরয়ী দৃষ্টিতে মহর আদায় হওয়ার জন্য স্ত্রীকে মহরের পূর্ণ মালিক বানিয়ে দেয়া শর্ত। অন্যথায় মহর আদায় হয় না। আর কোন স্থাবর সম্পত্তি কাউকে দান করতঃ কবজা বা দখলে না দেয়া পর্যন্ত তাতে পূর্ণ মালিকানা অর্জন হয় না। দখলে দেয়ার পরই তাতে পূর্ণ মালিকানা অর্জন হয়। সুতরাং প্রশ্নোক্ত নজরুল সাহেব স্ত্রীকে নয় কাঠা জমি লিখে দেয়ার ক্ষেত্রে 'তাবলীয়া" তথা নিজের দখলমুক্ত করত: স্ত্রীর চাহিদা সত্বেও তার দখলে না দেয়ায় তাতে স্ত্রীর পূর্ণ মালিকানা অর্জন হয়নি বিধায় এ পরিস্থিতিতে শরয়ী আইনে নজরুল সাহেবের মোহর আদায় হয়েছে বলে গণ্য হবে না। বরং মোহর আদায়ের জন্য তাকে উক্ত জমি সম্পূর্ণ দখল মুক্ত করে দেয়া অপরিহার্য।

(রদ্দুল মুহবার, ৪/২৩৩, যাকারিয়া, ফিকহুল বুহু ১/৪০২ করাচি, রহিমিয়া, ৮/২২৯, যাকারিয়া।।


  আরো পড়ুন: ভিডিও কলে বা বড় মনিটরের মাধ্যমে বিবাহের বিধান কী? বর-কনে ভিন্ন দেশে থাকলে বিবাহ সহিহ হবে কি?

আরো পড়ুন: বাল্যবিবাহের শরয়ি বিধান




উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা