মুহতারাম, আকিব ইতালিতে ও খাদিজা বাংলাদেশে থাকা অবস্থায় উভয়ের মাঝে বড় মনিটরের দ্বারা এমনভাবে বিবাহ হয় যে, তারা এই মনিটরের মাধ্যমে একে অপরকে দেখতেও পায়, কোথাও শুনতে পায়। উভয়ের সাথে তাদের আশ্বীয়-স্বজনও থাকে। জানার বিষয় হলো, তাদের বিবাহ হয়েছে কিনা? ইল্লতসহ বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: মোঃ মুঈনুদ্দিন তাহের الْجَوَابُ
بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ শরয়ী দৃষ্টিতে বিবাহ সহীহ হওয়ার অন্যতম শর্ত হলো, বিবাহের মজলিসে
বর-কনে কিংবা তাঁদের প্রতিনিধির উপস্থিতিতে সাক্ষীদের সামনে ইজাব-কবুল সম্পন্ন
হওয়া। এতদসঙ্গে বিবাহ সহীহ হওয়ার জন্য সাক্ষীও শর্ত। সুতরাং প্রশ্নোক্ত সূরতে আকিব
ইতালিতে এবং খাদিজা বাংলাদেশে অবস্থান করা অবস্থায় বড় মনিটরের মাধ্যমে তাঁদের
মধ্যে বিবাহ সংঘটিত হওয়ার ক্ষেত্রে উল্লেখিত শর্ত পাওয়া যায়নি। তাই তাঁদের বিবাহ সহীহ হয়নি। কেননা এ ক্ষেত্রে সন্দেহের সমূহ সম্ভাবনা রয়েছে। (বাদয়ে সাদায়ে ২/৬৯০ জাকারিয়া। মাবসূত ৫/১৫ রশিদিয়া। ফতোয়া
শামী ৪/৮৬ আজহার ফতোয়া হিন্দিয়া ১/৩৩৪ জাকারিয়া উত্তর প্রদানে মুফতী আবু সাঈদ মুহাম্মদ
আব্দুল্লাহ মুফতী ,ফাতাওয়া ও
মাসায়েল মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা মুশরিফ,( ইফতা বিভাগ)
মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা
আরো পড়ুন: বিয়ের মোহর কুরআন শিখানো
আরো পড়ুন: বিয়ের জন্য পাত্রীকে কারা দেখতে পারবে? ইসলামী শরিয়তের বিধান