মুহতারাম, আমার মামাতো বোনের বিয়ের বয়স হয়েছে। তাই তাকে দেখার জন্য অনেক দূর থেকে মানুষ আসতে শুরু করে। অনেক সময় দেখা যায় ছেলের সাথে তার বাবা বড় ভাই ছোট তাই বন্ধু দুলাভাই এরাও দেখার জন্য আসে। কেননা তাদের পছন্দ না হলে ছেলেকে বিবাহ করাবে না। জানার বিষয় হলো, বিয়ের জন্য মেয়েকে কারা দেখতে পারবে এবং এক্ষেত্রে শরয়ী বিধান কি? বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন।

নিবেদক: সাইফুল ইসলাম



الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ



শরয়ী দৃষ্টিতে নারী পুরুষ সকলের জন্য পর্দা করা ফরজ। একজন নারীকে তার মাহরাম পুরুষ ব্যতীত অন্য কারো জন্য দেখা জায়েজ নেই। তবে কেউ যদি তাকে বিবাহের ইচ্ছা করে তাহলে বিবাহের উদ্দেশ্যে শুধুমাত্র তার জন্য দেখার অনুমতি রয়েছে।

সুতরাং বিয়ের জন্য মেয়েকে শুধুমাত্র ছেলে (পাত্র) দেখতে পারবে। ছেলে ব্যতীত অন্য গায়েরে মাহরাম পুরুষের জন্য মেয়েকে দেখার অনুমতি নেই।

(তিরমিজি ১০৮৭ ফতোয়া শার্থী ৯/৬১১ আজহার। ফতোয়া হিন্দির ৫/৩৮১-৩৮২ জাকারিয়া। ফতোয়া রহিমিয়া ৮/ ১৫১ জাকারিয়া।


আরো পড়ুন:  বিয়ের মোহর কুরআন শিখানো

 আরো পড়ুন: মেয়ের সম্মতি ছাড়া জোরপূর্বক বিবাহের বিধান



উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা