মুহতারাম হুমায়রা খাতুন একজন দ্বীনদার মেয়েকে প্রবৃত্তির তাড়নায় হঠাৎ একদিন একটি ছেলের সাথে রিলেশন করে পালিয়ে যায়। অতঃপর মা-বাবা বিষয়টি জানতে পেরে মেয়েক ধরে নিয়ে আসে এবং অন্য একটি ছেলের সাথে বিবাহ দেয়। অথচ মেয়েটি এই ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি নয়। জানার বিষয় হল মেয়ের অসন্তুষ্টিতে এভাবে জোরপূর্বক মা-বাবা বিবাহ দিলে কি সহীহ হবে? এবং প্রথম বিবাহের হুকুম কি এ ক্ষেত্রে শরয়ী বিধান কি? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: শরিফুল ইসলাম কুষ্টিয়া
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে বিবাহের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের সম্মতি নেওয়া আবশ্যক। সম্মতি ছাড়া বিবাহ দিলে তা তাদের অনুমতির উপর মওকুফ থাকবে। যদি সম্মতি দেয় তাহলে অন্ধ হবে অন্যথায় শুদ্ধ হবে না।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে মেয়ের অসন্তুষ্টিতে জোরপূর্বক বিয়ে দেওয়ায় তা মেয়ের সম্মতির উপর মওকুফ থাকবে, মেয়ে যদি সম্মতি দিয়ে দেয় বা হ্যা বলে থাকে, তাহলে বিবাহ সহিহ হয়ে যাবে অন্যথায় নয়। আর শুধু রিলেশন করে পালিয়ে যাওয়ার দ্বারা বিয়ে হয়ে যায় না। বরং শরয়ী নীতিমালা অনুযায়ী বিবাহের শর্তের সাথে যদি হয়ে থাকে তাহলে পূর্বের স্বামী থেকে তালাক নিয়ে বিবাহ বিচ্ছেদ করে ইদ্দত পালনের শর্তে দ্বিতীয় বিবাহ শুদ্ধ হবে।
(সুনানু আবিদাউদ ১/২৮৬ আশরাফিয়া, আল মুখতার ১১৫ দারুস সিরাজ, আল বাহারুর রায়েক ৩/১৯৪ আকারিয়া)
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা