মুহতারাম, আমাদের দেশে বাল্যবিবাহ নিষিদ্ধ। কোন অভিভাবক তার মেয়েকে ১৮ বছরের পূর্বে বিবাহ দিলে পুলিশ ধরে নিয়ে যায়। জানার বিষয় হলো দেশের আইন লঙ্ঘন করে ১৮ বছরের পূর্বে মেয়েকে বিবাহ দেয়া জায়েজ হবে কি? এবং বিবাহ সহীহ হবে কি?এক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি?
নিবেদক: রাকিবুল ইসলাম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে অভিভাবকগণ সন্তানের কল্যাণার্থে যে কোন বয়সের বিবাহ দিলে বিবাহ সহীহ হয়ে যায়। ফলে কোন অভিভাবক ১৮ বছরের পূর্বে যে কোন বয়সে তাদের সন্তানদের কে বিবাহ দিলে তা সহীহ হয়ে যাবে। তবে বাংলাদেশের বাল্যবিবাহ আইনি যেহেতু বিশেষ প্রেক্ষাপটে আদালতের নির্দেশনা নিয়ে এবং মা-বাবার সমর্থনে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরও বিয়ের সুযোগ রয়েছে। তাই আদালতের অনাপত্তিপত্র নিয়েই বিবাহ দেওয়া উত্তম।
(সূরা ত্বালাক ৪ বুখারী ৫১৩৩ ফাতহুল কাদীর ৩/২৬৫ জাকারিয়া। আহসানুল ফতোয়া ৪/১৯ জাকারিয়া
আরো পড়ুন: বিয়ের মোহর কুরআন শিখানো
আরো পড়ুন: বিয়ের জন্য পাত্রীকে কারা দেখতে পারবে? ইসলামী শরিয়তের বিধানউত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা