প্রশ্ন:মুহতারাম! নাফিস সাহেব ব্যবসার কাজে এক ব্যবসায়ীকে পাঁচ লক্ষ টাকা দেন। ওই ব্যবসায়ী ব্যবসায় লোকসান করে পালিয়ে যান। ফোন দিলে টাকা পরিশোধ করবেন বলে আশ্বাস দিলেও নিশ্চিতভাবে টাকা দেবেন—এমন আশা করা যায় না। জানার বিষয় হলো, এমতাবস্থায় ওই পাঁচ লক্ষ টাকার যাকাত আদায় করা আবশ্যক কি না? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক:সালমান আহমদ (কুমিল্লা)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের মূলনীতি হলো, কোনো ঋণগ্রহীতা ঋণের টাকা অস্বীকার না করলে সেই অর্থের যাকাত ওয়াজিব হয়। তবে ঋণের টাকা হাতে বুঝে পাওয়ার পরই বিগত বছরগুলোসহ যাকাত পরিশোধ করতে হয়। টাকা বুঝে পাওয়ার আগে আদায় করা জরুরি নয়।
সুতরাং, নাফিস সাহেবের বর্তমান অবস্থায় যাকাত আদায় করতে হবে না। বরং পাঁচ লক্ষ টাকা হাতে বুঝে পেলে বিগত বছরগুলোরসহ যাকাত আদায় করতে হবে।
রেফারেন্স:মুলতাকাল আবসার, ১/২৮৯, আলমানারফাতাওয়ায়ে হক্কানিয়া, ৩/৪৯৮, হক্কানিয়া
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল