মুহতারাম! রবিন সাহেবের বক্তব্য হলো, কোনো স্বামী যদি তার স্ত্রীকে তিন তালাক প্রদান করে, তাহলে শরিয়তসম্মত হিলা ছাড়া ওই স্ত্রীর জন্য প্রথম স্বামীর কাছে পুনরায় ফিরে যাওয়া বৈধ নয়। জানার বিষয় হলো, ইসলামী শরিয়তে তিন তালাকের পর হিলার এ বিধান কেন রাখা হয়েছে? এটি কি নারীর প্রতি কোনো ধরনের জুলুম বা অবিচার নয়? পবিত্র কুরআন ও হাদিসের আলোকে বিষয়টির সঠিক ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।

الجواب باسم ملهم الصدق والصواب

        ইসলামে তিন তালাকের বিধান এবং হিলার বিষয়টি মূলত স্বামীকে তালাকের ব্যাপারে সতর্ক করা ও তালাকের ক্ষমতার অপব্যবহার থেকে বিরত রাখার উদ্দেশ্যে প্রণীত। কেননা, কোনো স্বামী স্ত্রীকে তিন তালাক প্রদান করলে উক্ত স্ত্রী তার জন্য সম্পূর্ণরূপে হারাম হয়ে যায়। অতঃপর শরিয়তসম্মতভাবে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিবাহ ও দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া এবং পরবর্তীতে দ্বিতীয় স্বামীর স্বাভাবিকভাবে তালাক প্রদান বা মৃত্যুবরণ করার পর ইদ্দত পূর্ণ হলে প্রথম স্বামীর সঙ্গে নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ সৃষ্টি হয়। তবে শরিয়ত এ অবস্থায় মহিলাকে প্রথম স্বামীর কাছে ফিরে আসতে বাধ্য করেনি; বরং সে সম্পূর্ণ স্বাধীন। সে চাইলে প্রথম স্বামীর কাছে ফিরে যেতে পারে, আবার চাইলে অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারে।


হিলা করার নিয়ত ছিল, কিন্তু দ্বিতীয় স্বামীর সঙ্গে কোনো চুক্তি ছিল না বিয়ে কি সহিহ?


     সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে হিলার বিধানকে নারীর প্রতি জুলুম আখ্যায়িত করে রবিন সাহেবের বক্তব্য সঠিক নয়। বরং এ বিধানের মাধ্যমে স্বামীকে তালাকের ব্যাপারে সতর্ক করা এবং নারীর বৈবাহিক জীবনকে বারবার তালাকের অপব্যবহার থেকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া ইসলামের কোনো বিধানের যৌক্তিকতা অনুধাবন করতে না পারার কারণে সে বিধানের ওপর আপত্তি করার অধিকার কোনো বান্দার নেই।

অতএব: তিন তালাকের পর শরিয়তসম্মত হিলা ছাড়া প্রথম স্বামীর সঙ্গে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া বৈধ নয়। তবে এ বিধান নারীর ওপর জুলুম নয়; বরং শরিয়তের নির্ধারিত বিধান ও প্রজ্ঞাপূর্ণ ব্যবস্থা।

হিলা বিবাহের মাধ্যমে কী পূর্বের স্বামীর জন্য হালাল হওয়া যাবে?


মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা