প্রশ্নএক ব্যক্তি বিয়ের পর থেকেই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করে টানা ৫ বছর। পরে জামাইকে সন্তান নেওয়ার জন্য স্ত্রী অনুরোধ জানায় যে, আমরা সন্তান নেব। কিন্তু স্বামী বলে যে, তুমি সন্তান নিলে তুমি আমার বিবাহ থেকে বের হয়ে যাবে। উক্ত স্ত্রী কি সন্তান নেওয়ার পর তালাক হয়ে যাবে? এবং কয় তালাক হবে? পুনরায় স্ত্রীকে গ্রহণ করার কী ব্যবস্থা?
الجواب باسم ملهم الصدق والصواب
শরিয়াহ মতে কেনায়া শব্দ দ্বারা তালাকের নিয়তে বা তালাকের আলোচনাকালে তালাক দিলে তালাকে বায়েন পতিত হয়। পাশাপাশি তালাককে কোনো শর্তের সাথে মুআল্লাক করলে শর্ত পাওয়া গেলেই তবে তালাক পতিত হবে, এর পূর্বে নয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে বিবাহ থেকে বের হয়ে যাবে কথাটি যেহেতু কেনায়া জাতীয় শব্দ বিধায় তালাকের আলোচনাকালে বা এর নিয়তে উক্ত শর্তযুক্ত কথা বলে থাকলে সন্তান নেওয়া মাত্রই তার ওপর এক তালাকে বায়েন পতিত হবে।পুনরায় তাকে গ্রহণ করতে চাইলে উভয়ের সম্মতিতে নতুন করে মোহর ধার্য করে বিবাহ করা জরুরি। তবে উক্ত শব্দ দ্বারা তিন তালাকের নিয়ত করলে তিন তালাকই পতিত হয়ে যাবে এবং পরবর্তীতে সহীহ পন্থায় হিলা ছাড়া উক্ত স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ থাকবে না।
সূত্র: কুদূরী ৫০৩ বুশরা, হিন্দিয়া ৪২৪ জাকারিয়া, দুররুল মুখতার ২৩০/৩ আজহার।
الادلة الشرعية
سورة البقرة، ج 1، ص 227، الآية: 227
﴿وَإِنْ عَزَمُوا الطَّلَاقَ فَإِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ﴾
سنن أبي داود، ج 2، ص 225، رقم الحديث: 2194
ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ، وَهَزْلُهُنَّ جِدٌّ: النِّكَاحُ، وَالطَّلَاقُ،
وَالرَّجْعَةُ
الدر المختار مع رد المحتار، ج 3، ص 246
وَأَمَّا الْكِنَايَاتُ فَإِنْ نَوَى بِهَا الطَّلَاقَ وَقَعَ، وَإِلَّا
فَلَا
البحر الرائق، ج 3، ص 267
وَكِنَايَةُ الطَّلَاقِ مَا احْتَمَلَ الطَّلَاقَ وَغَيْرَهُ، فَلَا يَقَعُ
إِلَّا بِالنِّيَّةِ
الفتاوى الهندية، ج 1، ص 374
وَأَمَّا الْكِنَايَةُ فَلَا يَقَعُ بِهَا الطَّلَاقُ
إِلَّا بِالنِّيَّةِ أَوْ دَلَالَةِ الْحَالِ
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা