প্রশ্ন: স্বামী-স্ত্রী ঝগড়া চলাকালীন স্বামী বলল, যদি সন্তানদের মা হারাম না করতে চাস তাহলে চুপ থাক। এরপরও যখন স্ত্রী চুপ হলো না, স্বামী তার সন্তানদের প্রতি লক্ষ্য করে বলল, আজ থেকে তোমরা মনে করো তোমাদের মা মারা গেছে। এবং স্ত্রী প্রতি লক্ষ্য করে বলে, যা এবার খুশি হয়েছিস তো তোর মন খুশি হয়েছে তো, যা তোকে মুক্তি দিয়ে দিলাম। প্রশ্ন হচ্ছে, প্রশ্নোক্ত সুরতে কি তালাক পতিত হয়েছে? হলে কয়টি?

الجواب باسم ملهم الصدق والصواب

     শরয়ী বিধান মতে, আলফাজে কিনায়া তথা ইঙ্গিতমূলক শব্দে তালাক পতিত হওয়ার জন্য সেই শব্দ উচ্চারণের সময় তালাকের নিয়ত করতে হবে। হ্যাঁ, রাগের হালতে ও তালাকের আলোচনার অবস্থায় তা উচ্চারণ করলেও নিয়ত ছাড়াই তালাকে বায়েন পতিত হয়ে যায়।

      বিধায় প্রশ্নোক্ত সুরতে ঝগড়া চলাকালীন স্বামী স্ত্রীকে লক্ষ্য করে যা তোকে মুক্তি দিয়ে দিলাম বলার দ্বারা তালাকে বায়েন পতিত হয়ে গেছে।

উল্লেখ্য, স্বামী যদি এর দ্বারা এক অথবা দুই তালাকের নিয়ত করে তাহলে এক তালাকে বায়েন হবে। আর তিন তালাকের নিয়ত করলে তিন তালাকই পতিত হবে।

সূত্র:হেদায়া ৩/১৭০, মাকতাবা বুশরা,হিন্দিয়া ১/৪৪৩, দারুল ফিকির,আফাকী মাসায়েল ৬/৪৫৮, লুধিয়ানভী

الادلة الشرعية

. البقرة: 229
       
﴿ٱلطَّلَٰقُ مَرَّتَانِ فَإِمۡسَاكُۢ بِمَعۡرُوفٍ أَوۡ تَسۡرِيحُۢ بِإِحۡسَٰنٖ﴾

صحيح البخاري، 1/3، ح: 1
         
إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى

سنن أبي داود، 2/225، ح: 2194:
       
ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ، وَهَزْلُهُنَّ جِدٌّ: النِّكَاحُ، وَالطَّلَاقُ، وَالرَّجْعَةُ

رد المحتار على الدر المختار، كتاب الطلاق، باب الكناية، ج ٤، ص ٤٥٢

"         والكناية لا يقع بها الطلاق إلا بالنية أو دلالة الحال."


الفتاوى الهندية، كتاب الطلاق، الباب الخامس في الكنايات، ج ١، ص ٣٧٥

"     الكنايات لا يعمل بها إلا مع النية.

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা