পাক-ভারত উপমহাদেশে একসময় মুসলমানদের আধিপত্য থাকার কারণে অনেক মসজিদ নির্মিত হয়েছিল। কিন্তু ব্রিটিশ শাসন-পরবর্তী সময়ে ভারতের অনেক মসজিদ বিলীন ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোনো কোনো মহল্লায় হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতার কারণে পুনরায় মসজিদ আবাদ হওয়ার সম্ভাবনাও খুবই ক্ষীণ। এ অবস্থায় মুসলিম কাজি কিংবা তাঁর স্থলাভিষিক্ত কেউ উক্ত মসজিদের জায়গা কোনো হিন্দুর কাছে বিক্রি করে সেই টাকা দিয়ে অন্যত্র নতুন জমি কিনে মসজিদের জন্য ওয়াকফ করতে পারবেন কি?
নিবেদন: মুহাঃ ইমরান হোসাইন (কুষ্টিয়া)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে কোনো জায়গা একবার শরয়ি মসজিদে রূপান্তরিত হয়ে গেলে আকাশ থেকে পাতাল পর্যন্ত পুরো জায়গাটিই কিয়ামত পর্যন্ত মসজিদ হিসেবে বহাল থাকে। তা বিক্রি করা বা পরিবর্তন করার কোনো সুযোগ নেই।
সুতরাং প্রশ্নোক্ত মসজিদগুলো চিরকালের জন্য অনাবাদ হয়ে গেলেও সেগুলো বিক্রি বা পরিবর্তন করার অবকাশ নেই। বরং করণীয় হলো, উক্ত মসজিদের মালামাল সংরক্ষণ করা এবং পুরো সীমানা দেয়াল ইত্যাদি দিয়ে ঘিরে মসজিদের জায়গা হেফাজত করা।
তথ্যসূত্র: আদ্দুরুল মুখতার, ৫/৫৫০, মাকতাবাতুল আযহার আল-ফিকহুল হানাফি, ২/২৭৪, দারুল কলম ফাতাওয়ায়ে তাতারখানিয়া, ৮/১৬৪, যাকারিয়া
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল