মুহতারাম, আমার চাচাতো ভাই রায়হান সৌদি আরবের জেদ্দায় গাড়ি চালায়। হজের মৌসুমে সে জেদ্দা বিমানবন্দর থেকে হাজিদের নিয়ে হারাম শরিফে আসা-যাওয়া করে। কোনো কোনো দিন দুই-তিনবারও আসা-যাওয়া হয়। এখন জানার বিষয় হলো, তার জন্যও কি ইহরাম পরে আসা আবশ্যক? অন্যথায় এ ক্ষেত্রে তার করণীয় কী?

নিবেদক: আবুল কাসিম


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


আবশ্যক নয়। শরয়ী দৃষ্টিতে হিল বা মিকাতের ভেতরে অবস্থানকারী ব্যক্তি হজ বা উমরার উদ্দেশ্য ছাড়া হারামে প্রবেশ করলে তার জন্য ইহরাম বাঁধা জরুরি নয়।

অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে রায়হান যেহেতু হাজিদের জেদ্দা বিমানবন্দর থেকে আনা-নেওয়ার উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করছে, বিধায় মক্কায় আসা-যাওয়ার ক্ষেত্রে তার ইহরাম বাঁধা জরুরি নয়।

রেফারেন্স: আদ-দুররুল মুখতার: ২/৫৫২, আজহার। আল-হিদায়া: ২/৪৩২, রশিদিয়া। ফাতাওয়া হিন্দিয়া: ১/২৮৫, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল