মুতারাম! বর্তমানে দেখা যায় অনেকে বিয়ের দেনমোহর ধার্য করে পাঁচ ওয়াক্ত নামাজ কিংবা এক টাকা ইত্যাদি এগুলো ক্ষেত্রে শরীয়তের বিধান কী এবং এক্ষেত্রে সর্বোত্তম তরিকা কি? দলিল সহ জানাবেন।
নিবেদক: আব্দুল্লাহ মামুন মমেনশাহী
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে বিবাহের মহর নির্ধারণের ক্ষেত্রে তা মূল্যবান সম্পদ হওয়ার পাশাপাশি অন্ততপক্ষে ১০ দেরহাম বা তার সমমূল্যের সম্পদ হওয়া আবশ্যক। ফলে কেউ যদি ব্যবসায়িক সমাজে মূল্যবান নয় এমন বস্তু দ্বারা মোহর ধার্য করে তাহলে দশ দেরহাম বা তার সমপরিমাণ বস্তুর মূল্যআরোপিতহবে।
সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজকে মহর হিসেবে ধার্য করলে সেক্ষেত্রে তার উপর মহরে মিছিল আরোপিত হবে। কেননা নামাজ প্রচলন মতে মূল্যবান সম্পদ নয়। আর এক টাকা ধার্য করার ক্ষেত্রে ১০ দেরহামের মূল্যমান টাকা আরোপিত হবে। আর মহরের ক্ষেত্রে ছেলের সামর্থের প্রতি লক্ষ্য রেখে মেয়ের পারিবারিক ও আর্থিক অবস্থার প্রেক্ষিতে পরস্পরে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা সর্বোত্তম। এক্ষেত্রে ছেলে সামর্থ্যবান হলে ওলামায়ে কেরাম, আল্লাহর রাসূলের সম্মানিত মেয়ে ও স্ত্রীদের জন্য নির্ধারিত মোহর বিশেষত হযরত ফাতেমা রাঃ এর ব্যক্ত করেছেন। নির্ধারিত মোহরের পরিমাণ বলে মহর নির্ধারণ করা উত্তম
রেফারেন্স: (ইলাউস সুনান-৭/৩৭৩৯ দারুল ফিকির বিদায়াতুল মুবতাসী-৩/৬৩ বুশরা তানবীরুল আবসার ৪/২২৮-২৩০ আংহার)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল