মুহতারাম! আমার খালাতো ভাই বাসর রাতে তার স্ত্রীকে বলল, তুমি আমাকে কতটুকু মহব্বত কর, তার স্ত্রী বলল আমি তোমাকে অনেক মহব্বত করি, আমার খালাতো ভাই বলল আমি বিশ্বাস করিনা, পরে স্ত্রী বলল, তুমি যা বলবে আমি তাই করব, খালাতো ভাই বলল, তাহলে তুমি আজ রাতেই তোমার মোহরের টাকা থেকে আমাকে মুক্ত করতে হবে, তখন স্ত্রী স্বামীকে খুশি করার জন্য অথবা মন থেকে বলল; ঠিক আছে তোমাকে মুক্ত করে দিলাম। জানার বিষয় হলো; এমতাবস্থায় মোহরের টাকা মাফ হবে কিনা? এবং মোহরের টাকা মাফ করার দ্বারা মাফ হয় কিনা? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: সাইফুল ইসলাম জিহাদী
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে মহর স্ত্রীর একান্ত অধিকার। ফলে স্ত্রী স্বেচ্ছায় নিজ অধিকার রহিত করত মহর হ্রাস করলে বা পূর্ণ ক্ষমা করে দিলে তা ধর্তব্য হয়।
সুতরাং আপনার খালাতো ভায়ের স্ত্রী স্ব- ইচ্ছায় নিজ মহরের টাকা ক্ষমা করে তাকে মহর থেকে মুক্ত করে দেওয়ার দ্বারা তা মাফ হয়ে যাবে এবং তার জন্য পরবর্তীতে উক্ত মহর দাবি করার কোন অবকাশ নেই। অবশ্য এক্ষেত্রে চক্ষু লজ্জা বা পরিস্থিতির স্বীকার হয়ে শুধু মৌখিক মাফ করলে তা মাফ হবে না বরং পরবর্তীতে স্ত্রী তা দাবি করতে পারবে।
রেফারেন্স : (মাজমাউল বাহরায়েন ৪৬১/দারুল কুরুকুল ইসমিয়া, আল-হিদায়া ৩/৫৮বুশরা
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল