আমার বাড়ি সিলেট। নাম: মোঃ আকাশ মিয়া। মুহতারাম! আমি প্রায় দুই বছর আগে আমার স্ত্রীকে তিন তালাক দিয়েছিলাম। এরপরও আমরা একসঙ্গে প্রায় দুই বছর সংসার করেছি। এই দুই বছরের মধ্যে প্রায় এক বছর পর থেকে কিছুটা জানতে পারি যে, আমাদের বৈবাহিক সম্পর্ক আর নেই। কিন্তু মোবাইলে ওয়াজ শোনার পর মনে করেছিলাম, কোনো সমস্যা হবে না, আল্লাহ মাফ করে দেবেন।
পরবর্তী সময়ে সরাসরি একজন হুজুরকে বিষয়টি জানালে তিনিও বলেন, আপনাদের বৈবাহিক সম্পর্ক নেই। আপনারা একসঙ্গে থাকছেন, এটি জিনা হচ্ছে। এরপর আমরা আলাদা হয়ে যাই। আলাদা হওয়ার সাত দিন পর আমার স্ত্রী অন্য একজন পুরুষকে বিয়ে করেন।
দ্বিতীয় বিয়েটি যেভাবে হয়েছিল, তা হলো: কাজি সাহেব বিয়ের ব্যবস্থা করেন। ছেলে ও মেয়েকে দুটি আলাদা রুমে রাখা হয়। মেয়ের রুমে যখন কাজি সাহেব মেয়েকে ইজাব-কবুল পড়ান, তখন সেখানে দুজন নারী সাক্ষী এবং কাজি সাহেব উপস্থিত ছিলেন। এরপর কাজি সাহেব ছেলের রুমে যান। সেখানে ছেলেকে ইজাব-কবুল পড়ানোর সময় একজন পুরুষ সাক্ষী ও কাজি সাহেব উপস্থিত ছিলেন। মেয়ের রুমে থাকা দুজন নারী সাক্ষী ছেলের ইজাব-কবুলের সময় সেখানে উপস্থিত ছিলেন না। একইভাবে ছেলের রুমে থাকা পুরুষ সাক্ষী মেয়ের ইজাব-কবুলের সময় উপস্থিত ছিলেন না।
আমার জানার বিষয় হলো, এভাবে পৃথক দুটি রুমে ইজাব-কবুল হওয়ার কারণে দ্বিতীয় বিয়েটি কি শুদ্ধ হয়েছে?
আরেকটি বিষয় হলো, আমাদের আলাদা হওয়ার পর কি নতুন করে ইদ্দত পালন করা জরুরি ছিল? নাকি দুই বছর একসঙ্গে থাকার কারণে ইদ্দত পালন হয়ে গিয়েছিল?এ বিষয়ে আমি পাঁচজন আলেমের কাছে জানতে চেয়েছি। তাঁদের মধ্যে চারজন বলেছেন, নতুন করে ইদ্দত পালন করতে হবে না; দুই বছর একসঙ্গে থাকার মধ্যেই ইদ্দত পালন হয়ে গেছে। আর একজন আলেম বলেছেন, নতুন করে ইদ্দত পালন করতে হবে। যে আলেম দ্বিতীয় বিয়েটি শুদ্ধ হয়নি বলে মত দিয়েছেন, তাঁর বক্তব্য হলো, এখানে সাক্ষীর শর্ত পূরণ হয়নি। কারণ, ছেলে ও মেয়ের ইজাব-কবুল দুটি পৃথক রুমে হয়েছে এবং দুটি পৃথক মজলিস হয়ে গেছে। তিনি আরও বলেছেন, অতিরিক্ত একজন সাক্ষী থাকলে অথবা মেয়ের রুমে থাকা দুজন নারী সাক্ষী ছেলের ইজাব-কবুল শুনতে পেলে কিংবা বিয়েতে বসা মেয়েটি নিজে ছেলের কবুল বলা শুনতে পেলে বিয়েটি শুদ্ধ হতো। অন্যদিকে, দুজন আলেম বলেছেন, দ্বিতীয় বিয়েটি শুদ্ধ হয়েছে। পরে দ্বিতীয় স্বামী-স্ত্রীর মধ্যে এক-দুই দিন মেলামেশার পর স্বামী স্ত্রীকে তালাক দেন। এরপর তিন হায়েজ অতিবাহিত হলে আমি আবার আমার সাবেক স্ত্রীকে বিয়ে করি। যে দুজন আলেম বলেছেন, সাক্ষীর কারণে দ্বিতীয় বিয়েটি শুদ্ধ হয়নি, তাঁরা আমাকে নিষেধ করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, দ্বিতীয় বিয়ে শুদ্ধ না হওয়ায় তিন হায়েজ অতিবাহিত হওয়ার পরও আমি যদি তাকে বিয়ে করি, তাহলে সে আমার জন্য হালাল হবে না। পরে আমি ও আমার স্ত্রী সিদ্ধান্ত নিই, আর বিয়ে করার প্রয়োজন নেই; তিন হায়েজ অতিবাহিত হওয়ার পর আমরা বিয়ে করে নেব। তিন হায়েজ অতিবাহিত হওয়ার পর আমি ওই দুই আলেমকে ফোন করেও বিষয়টি জানাই। তাঁরা পুনরায় আমাকে নিষেধ করেন। কিন্তু তাঁদের নিষেধ সত্ত্বেও অন্য দুজন আলেমের পরামর্শ অনুযায়ী আমি আমার সাবেক স্ত্রীকে আবার বিয়ে করি। এখন আমার জানার বিষয় হলো, দ্বিতীয় বিয়েটি কি সাক্ষীর কারণে শুদ্ধ হয়নি, নাকি শুদ্ধ হয়েছিল? নতুন করে ইদ্দত পালন করা কি জরুরি ছিল? আগের হিল্লা বিয়েটি যদি শুদ্ধ না হয়ে থাকে, তাহলে এখন আমাদের করণীয় কী?
ওয়াসওয়াসা ও তালাকের সন্দেহ:
আমি আবার বিয়ে করার পর থেকে ওয়াসওয়াসায় আক্রান্ত হয়ে পড়েছি। আমার মনে বারবার তালাকের চিন্তা আসে। কোনোভাবেই এসব চিন্তা থেকে মুক্তি পাচ্ছি না। কারও সঙ্গে কথা বলতে গেলেও ভয় হয়, কখন জানি মুখ দিয়ে তালাকের শব্দ বের হয়ে যায়।
আমি অনেক সময় মানসিকভাবে অস্থির হয়ে পড়ি। তখন মনে মনে কিছু বলি, নাকি মুখে বলি, তা নিয়েও সন্দেহ হয়। আবার অনেক সময় কোনো কিছু ভাবার প্রায় ৩০ সেকেন্ড পরই ভুলে যাই, আসলে কী বলেছিলাম বা কী করেছিলাম। স্ত্রীর সঙ্গে কথা বলতেও ভয় লাগে। মনে হয়, কখন জানি তালাক বলে ফেলি। অনেক সময় মনে মনে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় তালাকের চিন্তা আসে। তখন সন্দেহ হয়, আমি কি মুখে তালাক বলে ফেলেছি? অথচ তালাক দেওয়ার কোনো ইচ্ছাই আমার নেই।
অফিসে কাজ করার সময়ও এমন চিন্তা আসে। কাজের ফাঁকে মনে মনে স্ত্রীর সঙ্গে কথা বলি এবং তালাকের বিভিন্ন কথা মনে আসে। এরপর দুশ্চিন্তায় পড়ে যাই, মনে হয় হয়তো মুখে বলে ফেলেছি। আবার কখনো মনে মনে তালাকের কথা ভাবতে ভাবতে সন্দেহ হয়, প্রায় ৩০ সেকেন্ড আগে হয়তো মুখ দিয়ে বলে ফেলেছি। এভাবে এক চিন্তার পর আরেক চিন্তা আসতে থাকে। আমার প্রশ্ন হলো, মনে মনে তালাকের কথা ভাবতে ভাবতে যদি অনিচ্ছাকৃতভাবে মুখ দিয়ে কোনো শব্দ বের হয়ে যায়, তাহলে কি তালাক কার্যকর হবে? আর শুধু মনে মনে তালাকের চিন্তা আসলে, কিন্তু তালাক দেওয়ার কোনো ইচ্ছা না থাকলে, এতে কি তালাক হবে? স্ত্রীর সামনে গেলে এসব চিন্তা আরও বেশি আসে। অনেক সময় মনে হয়, আমি হয়তো তালাক বলে ফেলেছি। কিন্তু কিছুটা বুঝতে পারি যে, আমার দুই ঠোঁট বন্ধ ছিল। তাহলে কীভাবে কথা বের হলো? অথচ কখনো কখনো আমার কানে আওয়াজ শোনা যায় বলে মনে হয়। এ অবস্থায় শরিয়তের বিধান কী?
যোগাযোগ করার মাধ্যমে যা জানা গেল
তিন তালাক দেওয়ার পর স্বামী স্ত্রী দুই বছর এভাবে সংসার করেছে যে তারা কেউই জানতো না যে তাদের সংসার হারাম হয়ে গেছে তথা বৈধ মনে করেই দুই বছর সংসার করেছে অতঃপর স্বামী-স্ত্রীর সংসার হারাম হওয়ার বিষয়টি জানতে পেরে সাথে সাথে তারা পৃথক হয়ে গেছে এবং দশ দিনের মাথায় উক্ত মহিলা অন্যত্র বিবাহের আবদ্ধ হয়েছে অতঃপর সেই মহিলা তালাকপ্রাপ্ত হওয়ার মাধ্যমে দ্বিতীয়বার প্রথম স্বামীর সাথে বিবাহে আবদ্ধ হয়েছে ।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
ইসলামী বিধান মতে তালাক একটি নিকৃষ্ট গর্হিত বৈধ কাজ অতি প্রয়োজন ব্যতীত শরীয়ত তালাক দেওয়া থেকে নিরুৎসাহিত করে তথাপি কোন ব্যক্তি যদি ইচ্ছায় অনিচ্ছায় কারণে-অকারণে একসাথে বা পৃথকভাবে স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় তাহলে সংখ্যা অনুযায়ী তালাক পতিত হয়ে যায় আর সরীহ তথা তালাকের জন্য গঠিত শব্দ দ্বারা নিয়ত ছাড়াই তালাক পতিত হয়ে যায় ।
সুতরাং প্রশ্নের বর্ণিত সুরতে যেহেতু আপনি স্পষ্টভাবে স্ত্রীকে তিন তালাক দিয়েছেন বিধায় সাথে সাথে তালাকের সর্বোচ্চ সংখ্যা তিন তালাক পতিত হয়ে আপনাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে একজন অপরজনের জন্য স্থায়ীভাবে হারাম হয়ে গেছেন।
এখানে লক্ষ্যনীয় বিষয় : তিন তালাকের পর যদিও স্ত্রী অন্যত্র বিবাহে আবদ্ধ হয়েছে কিন্তু উক্ত বিবাহ শুদ্ধ হয়নি কেননা প্রকৃত অর্থে তিন তালাক হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী একজন অপরজনের জন্য হারাম হয়ে যায় । কিন্তু এ বিষয়টা আপনারা না জানার কারণে দুই বছর সংসার করেছেন এবং স্বামী স্ত্রী সুলভ স্বাভাবিক আচরণ হয়েছে । যাকে শরীয়তের পরিভাষায় الوطى بالشبهةতথা প্রকৃত অর্থে সংসার করা হারাম হওয়ার পরও না জেনে সংসার করা হালাল মনে স্ত্রী সহবাস করা। আর এভাবে সংসার করলে জানাজানির পর সাথে সাথে পৃথক হয়ে ইদ্দত পালন করতে হয় । কিন্তু আপনাদের কথা অনুযায়ী যখনই আপনারা জানতে পেরেছেন যে ,আপনাদের সংসার করা হারাম তার মাত্র দশ দিনের ভিতর অন্যত্র বিবাহে আবদ্ধ হয়েছে । আর ইদ্দের জন্য তা যথেষ্ট নয় বরং সর্বনিম্ন তিন পিরিয়ড অতিবাহিত হওয়া জরুরী অন্যথায় ইদ্দত পরিপূর্ণ হয় না আর এখানে যেহেতু সংসার হারাম জানার পর আপনারা মাত্র ১০ দিনের ভিতরে অন্যত্র বিবাহে আবদ্ধ হয়েছে । সুতরাং ইদ্দত পালন করা হয়নি বিধায় পরবর্তী বিবাহ ও শুদ্ধ হয়নি । তাই আপনাদের সংসার ও হালাল হয়নি এখনো হারাম হিসেবে বহাল আছে।
الأدلة الشرعية
سورة البقرة (٢٣٠)
فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره
الهداية (٢/١٣٢)
وان كان الطلاق ثلاثا في الحرة او ثنتين في الامة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها ثم يطلقها او يموت عنها
السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)
قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له حتى تنكح زوجا غيره
المصنف لابن ابى شيبة(١٨٠٨٧)
عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته ثلاثا في مجلس قال اثم بربه و حرمت عليه امراته
تنويرالابصار (٥/٢٠٠/الازهر
وعدة المنكوحة نكاحا فاسدا و الموطوءة بشبهة
رد المحتار/١ ٥/٢٠/الازهر
وادخل في شرح السمر قندي منكوحة الغير تحت الموطوءة بشبهة حيث قال اي بشبهة الملك او العقد بان زفت اليه غير امراته فوطيها او تزوج منقوحة الغير ولم يعلم بحالها
و الله اعلم بالصواب
রাগের মাথায় স্ত্রীকে “তুই আমার স্ত্রী না” বললে তালাক হবে কি?
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা