মুহতারাম খালেদ তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে বলে তুই যদি তোর বাপের বাড়িতে যাস তাহলে তুই তিন তালাক। পরবর্তীতে তাদের মাঝে ঝগড়ার মিটমাট হয়ে তারা সুন্দরভাবে ঘর সংসার করতেছিল। কিছুদিন পর খালেদের শাশুড়ি অসুস্থ হওয়ায় তার অনুমতি নিয়েই তার স্ত্রীর বাপের বাড়ি যায়। জানার বিষয় হলো এখন স্ত্রী তার বাপের বাড়ি যাওয়ার কারণে তালাক দিতে হবে। কিনা?

নিবেদক মাহমুদ বিন কাসেম

الجواب باسم ملهم الصدق والصواب

 

শরয়ি দৃষ্টিতে স্ত্রীর তালাককে কোন বিষয়ের সাথে শর্তযুক্ত করার ক্ষেত্রে উক্ত শর্ত বাস্তবায়ন হওয়ার সাথে সাথে স্ত্রীর উপর তালাক কার্যকর হয়ে যায়। সুতরাং প্রশ্নোক্ত সুরতে খালেদ তার স্ত্রীকে তার বাপের বাড়ি যাওয়ার সাথে শর্ত যুক্ত করে তিন তালাক প্রদান করে পরবর্তীতে স্ত্রী তার বাপের বাড়িতে যাওয়ায় তার উপর তৎক্ষণাৎ তিন তালাক কার্যকর হয়ে তাদের বৈবাহিক বন্ধন সম্পূর্ণ ছিন্ন হয়ে গেছে। এক্ষেত্রে ঝগড়া মিটমাট হওয়া কিংবা স্বামীর অনুমতি নিয়ে যাওয়া ধর্তব্য হবে না।

সূত্র: কানযুদ দাকায়েক ২৮৩%, বুশরা। হেদায়া ৩/১৯৮ বুশরা। আল জাওহারাতুন নাইয়েরা ২/৩৯.


স্ত্রীকে ‘তোর সঙ্গে আর সংসার করব না’ বলার দ্বারা তালাকের বিধান

উত্তর প্রদানে:

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা