মুহতারাম! আব্দুল্লাহ রাগের বশবর্তী হয়ে স্ত্রীকে বললেন তুই তোর বাপের বাড়ি চলে যা আমি তোকে নিয়ে আর সংসার করবো না। যদি আমার মৃত পিতা কবর থেকে উঠে আসে এবং বলে তোকে নিয়ে সংসার করতে তাহলেও না। জানার বিষয় হল এক্ষেত্রে তালাক পতিত হবে কিনা? হলে কত তালাক? বিস্তারিত জানাবেন।
নিবেদক মোহাম্মদ মফিজুল ইসলাম
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ি দৃষ্টিতে স্ত্রীকে উদ্দেশ্য করে তালাকে কিনায়া শব্দ প্রয়োগে তালাক কার্যকর হওয়ার জন্য তাতে তালাকের নিয়ত থাকা শর্ত। অন্যথায় তালাক কার্যকর হয় না। সুতরাং আব্দুল্লাহ তার স্ত্রীকে উদ্দেশ্য করে তুই তোর বাপের বাড়িতে যা। আমি তোকে নিয়ে আর সংসার করবো না। বলার ক্ষেত্রে তালাকের নিয়ত করে থাকলে সংখ্যার নিয়ত অনুযায়ী এক বা তিন তালাকে বায়েন পতিত হয়ে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। অন্যথায় তা তালাকের নিয়ত ছাড়া ধমকানোর উদ্দেশ্যে বলে থাকলে এর দ্বারা কোন তালাক পতিত হবে না।
সূত্র: কানযুদ দাকায়েক ২৭৬ পৃ. দারুল বাশায়ের। আল মুখতার ৩৬৯ পৃ. দারুল বাশায়ের। তানভীরুল আবসার ৩/৩০৬ দারুল কুতুব।
স্বামীর অনুমতি নিয়ে বাবার বাড়ি গেলে শর্তযুক্ত তিন তালাক কার্যকর হবে কি?
উত্তর প্রদানে:
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা