আসসালামু আলাইকুম, আমি ফাতাওয়া ও মাসায়েল ওয়েবসাইট থেকে যোগাযোগ করছি।। আমি তালাকের ব্যাপারে জানতে চাচ্ছি।। গতকাল আমার স্বামী আমার বাবা মা সম্পর্কে খারাপ কথা বলায় আমি বলেছি "আমার বাবা মা সম্পর্কে আর একটা খারাপ / বাজে কথা বললে আমার উপর অর্পিত তালাকের ক্ষমতা বলে অটোমেটিক ৩ তালাক হবে। আমার স্বামী তখন আমাকে "শূয়রের বাচ্চা" বলে গালি দেয়। আমাকে ১৮ নং এ তালাকের ক্ষমতা প্রদান করা হয়েছে। এখন আমার বাবা মাকে ডিরেক্ট গালি না দিলেও শূয়রের বাচ্চা বলে গালি দেওয়ায় কি আমার তালাক হয়েছে?আমি এক্সাক্ট কথাই বলেছি এখানে যা উল্লেখ করা হয়েছে।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
ইসলামী বিধান মতে মৌলিকভাবে তালাকের অধিকার একমাত্র স্বামীর তবে স্বামী যদি স্ত্রীকে মৌখিক অথবা কাবিননামার ১৮ নং ধারায় তালাক গ্রহণের অধিকার দিয়ে থাকে তাহলে স্ত্রী নিজের উপর তালাক গ্রহন করিতে পারে তবে ১৮ নং ধারায় তালাক গ্রহনের অধিকার অর্জনের ক্ষেত্রে কোন শর্ত যুক্ত করলে উক্ত শর্ত পরিপূর্ণভাবে স্বামী যদি পালন না করে তাহলে সেই শর্তের ভিত্তিতে স্ত্রী নিজের উপর তালাক গ্রহণের অধিকার পেয়ে যায় যেমন ১৮ নং ধারায় স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার দেওয়ার ক্ষেত্রে স্বামী যদি শর্ত জুড়ে দেয় যে যথাযথভাবে খোরপোষ না দিলে স্ত্রী নিজের উপর তলাক গ্রহণ করিতে পারিবে অতঃপর দাম্পত্য জীবনে যদি স্বামী যথাযথভাবে খোরপোষ না দেয় তাহলে স্ত্রী তালাক গ্রহনের অধিকার পেয়ে যাবে এবং এর ভিত্তিতে নিজের উপর তালাক গ্রহণ করে স্বামী থেকে বিবাহ বিচ্ছেদ ঘটানোর সুযোগ থাকবে।
সুতরাং আপনার বর্ণনা অনুযায়ী কাবিননামার ১৮ নং ধারায় স্বামী আপনাকে নির্ধারিত কিছু শর্তের ভিত্তিতে তালাক গ্রহনের অধিকার দিয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হল মনের মিল না হওয়া ।আপনার বর্ণনা অনুযায়ী দাম্পত্য জীবনে মনের মিল না হওয়ায় ঝগড়া বিবাদের এক পর্যায়ে স্বামীর গালাগালির প্রেক্ষিতে আপনি বলেছেন যে যদি আর মা বাপের নিয়ে একটা গালি দিবা তাহলে কাবিননামার ১৮ নং ধারা অনুযায়ী অটোমেটিক তিন তালাক পতিত হয়ে যাবে অতঃপর স্বামী আপনাকে শুয়োরের বাচ্চা বলে গালি দিয়েছে যা
আপনার বাবাকে গালি দেওয়ার নামান্তর ফলে শর্ত পাওয়া যাওয়ার কারণে তালাক ও পতিত হয়ে গেছে তবে আপনার স্বামী যেহেতু ১৮ নং ধারায় তালাকের সংখ্যা উল্লেখ করেননি বিধায় আপনি নিজের উপর তিন তালাক গ্রহণ করলেও এক তালাক রাজয়ী পতিত হয়েছে সুতরাং ইদ্দতের ভিতরে স্বামী ফিরিয়ে নেওয়ার মাধ্যমে অথবা ইদ্দত শেষ হলে নতুন মোহর নির্ধারণ করে সাক্ষীর উপস্থিতিতে বিবাহের মাধ্যমে পুনরায় সংসার করার সুযোগ রয়েছে।
الادلة الشرعية الفتاوى الهندية (١/٤٢٠) واذا
اضافه الى شرط وقع عقيب الشرط مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق هذا
بالاتفاق لان الملك قائم في الحال والظاهر بقائه الى وقت وجود الشرط لان الاصل
بقاء الشيء على ما كان وهو استصحاب الحال الهداية
(١/٣٨٥) واذا
اضافه الى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل ان يقول لامراته ان دخلت الدار فانت
طالق الموسوعة
الفقهية (١٢/٣٠٠) يكون
التعليق بكل ما يدل على ربط حصول مضمون جملة بحصول مضمون جملة اخرى فقول الزوج لزوجته ان دخلت
الدار فانت طالق فقد رتب وقوع الطلاق على دخولها الدار فان دخلت وقع الطلاق والا
فلا البحر
الرائق: ٣/٥٤١/ المكتبة الاشرفية وقيد باقتصاره على التخيير المطلق لأنه لو قال لها
اختاري الطلاق فقالت اخترت الطلاق فهي واحدة رجعية لأنه لما صرح بالطلاق فقد خيرها
بين نفسها بتطليقة واحدة رجعية وبين ترك التطليقة وكذا في قوله: أمرك بيدك كذا في
البدائع وهو مستفاد من قول المصنف آخر الباب اختاري تطليقة أو أمرك بيدك في
تطليقة، و الله اعلم بالصواب উত্তর প্রদানে: মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকাবিনা তালাকে তালাক দিলাম বলার দ্বারা তালাকের বিধান