মুহতারাম মাওলানা আসাদ সাহেবের সাথে তার স্ত্রীর প্রায় ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে থাকে। একদা তিনি তার স্ত্রীকে ভয় দেখানোর জন্য তাকে বলল "তোমাকে বিনা তালাকে তালাক দিলাম" জানার বিষয় হলো এ কথার দ্বারা কি তালাক হবে? হলে বায়ান হবে না রাজি? অনুগ্রহ করে জানাবেন
নিবেদক শাহাদাত হোসাইন
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে স্বামী কর্তৃক স্ত্রীকে সম্বোধন করো তো তালাকের স্পষ্ট শব্দ উচ্চারণের ফলে তালাকে রাজই পতিত হয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আসাদ সাহেব তার স্ত্রীকে লক্ষ্য করে তোমাকে বিনা তালাকে তালাক দিলাম বলার দ্বারাতার স্ত্রীর উপর এক তালাকে পতিত হয়েছে।তোমাকে তালাক দিলাম বাক্যটি কার্যকর হবে।
সূত্র :মাজমাউল আনহুর ২/৭২ মানার, এনায়া ৪/ ১২৭ রশিদিয়া, হেদায়া ৪/ ১২৭ রশিদিয়া,
উত্তর প্রদানে:
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা