নাজেমা বিবাহের পর তার স্বামীকে পুরুষত্বহীন হিসাবে পায় অনেক ভালো ভালো ডাক্তার দেখানোর পর ও তার স্বামী নাজিমের পুরুষত্ব ফিরে আসেনি। এখন নাজমা স্বামী থেকে তালাক চাইলে স্বামী তালাক দিতে অস্বীকার করে। জানার বিষয় হল নাজেমা বর্তমান যুগ হিসেবে উক্ত স্বামী থেকে মুক্তি পেতে কি উপায় অবলম্বন করতে পারে।
নিবেদক: আবুল কাসিম
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে স্ত্রী সহবাসে অক্ষম স্বামী চিকিৎসার জন্য এক বছর সময়ের অধিকার রাখে সুস্থ না হলে স্ত্রী বিচ্ছেদের দাবি জানালে বিচারক বা পঞ্চায়েত তথ্য প্রমাণের মাধ্যমে নিশ্চিত হয়ে উভয়ের মধ্যকার বিবাহ বিচ্ছেদ করে দিবে। যা তালাকে বায়েন হিসাবে বিবেচিত। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে নাজেমা উক্ত স্বামী থেকে মুক্তি পেতে হলে স্বামীকে চিকিৎসার জন্য এক বছর সুযোগ দিবে সুস্থ না হলে বর্তমান সময়ে আদালত কিংবা পঞ্চায়েতের মধ্যস্থতায় বিবাহ বিচ্ছেদ করে নিবে।
সুত্র:কুদুরী ৪৮৬ বুশরা, আল ফিকহুল হানাফী ২/২১৪ দারুল কলম, শামী ৫/১৭২ আজহার,
বিনা তালাকে তালাক দিলাম বলার দ্বারা তালাকের বিধান
উত্তর প্রদানে:
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা