মুহতারাম অনেক সময় দেখা যায় যে স্বামী দীর্ঘদিন স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ রাখে না বাড়ির কোন খোঁজ খবর নেয় না। এদিকে স্ত্রী ও স্বামীর সংসার ফেলে কোথাও যায়নি। কিন্তু স্ত্রী স্বামী আসার অপেক্ষায় থাকে। জানার বিষয় হল: স্বামী স্ত্রী যদি দীর্ঘদিন আলাদা থাকে তাহলে বৈবাহিক সম্পর্ক বহাল থাকবে কিনা এ সময় যদি স্ত্রী অন্য কারো সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে যায় তাহলে সহি হবে কিনা? এবং কতদিন পর্যন্ত স্ত্রী থেকে দূরে থাকলে স্ত্রী অন্য কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।
নিবেদক ওসমান গনি
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে কোন স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক তালাক খোলা ইত্যাদি ব্যতীত শুধুমাত্র স্বামী দীর্ঘদিন স্ত্রী থেকে দূরে থাকার কারণে বিচ্ছিন্ন হয় না। ফলে এক্ষেত্রে অন্যত্রে বিবাহের অবকাশ নেই তবে নিখোঁজ স্বামীর ব্যাপারে হানাফী মোত আখিরিন ওলামা একরাম যুগ চাহিদায় মালেকি মাজহাবের উপর ফতোয়া দিয়েছেন। তথা স্বামী চার বছর নিখোঁজ থাকলে যথা নিয়মে বিচারক বা পঞ্চায়েত স্ত্রীর আবেদনে বিবাহ বিচ্ছেদ করে দিবে। অতঃপর ইদ্দত পালন করো তো অন্যত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।
সূত্র: কুদুরী ৪৫২ বুশরা, মাজমাউল আনহুর ২/৫৩৮ মানার, ফাতহুল কাদির ৬/ ১৩৬ রশিদিয়া
বর্তমান সময়ে বিবাহের ক্ষেত্রে মোহরে ফাতেমী কত টাকা?
উত্তর প্রদানে:
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা