জাবের সাহেব বিয়ের পর স্ত্রীর সাথে একান্তে সময় কাটানোর আগে বা সহবাসের আগে তার স্ত্রীকে তালাক দিয়েছে এক্ষেত্রে তার তালাক পতিত হবে কিনা যদি হয়ে থাকে তাহলে কয় তালাক হবে এবং তার স্ত্রীর জন্য কি ইদ্দত পালন করতে হবে কিনা? এবং পুনরায় ঘর সংসার করতে হলে করণীয় কি?

নিবেদক মাকসুদ হাসান

الجواب باسم ملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে কোন ব্যক্তি নির্জন বাসের পূর্বে কিংবা সহবাসের পূর্বে স্ত্রীকে স্পষ্ট শব্দে তালাক দিলে বায়ান তালাক পতিত হয়। এক্ষেত্রে ইদ্দত পালন করতে হয় না। পুনরায় ঘর সংসার করতে চাইলে নতুন ভাবে মোহর নির্ধারণ করত শরীয়া মোতাবেক বিবাহ করা আবশ্যক। সুতরাং প্রশ্নোত্তর সূরতে জাবের সাহেব তার স্ত্রীকে স্পষ্ট শব্দে তালাক দিলে স্ত্রীর উপর এক তালাকে বায়ান হয়ে বিবাহ পূর্ণরূপে ছিন্ন হয়ে গেছে। এমতাবস্থায় স্বামী স্ত্রী সম্মত হয়ে পুনরায় ঘর সংসার করতে চাইলে মহার নির্ধারণ করে নতুনভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার করতে পারবে অবশ্যই এক্ষেত্রে একসাথে তিন তালাক প্রদান করলে তা পতিত হয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক পূর্ণরূপে ছিন্ন হয়ে যায়। ঘর সংসার করার কোন সুযোগ নেই।

সূত্র: কুরআনুল কারীম সূরা আহযাব হেদায়া ৩/ ১২৭, হানাফী ২/ ২০০ দারুল কলম, কুদুরী ৪৯৭ বুশরা

 

স্ত্রীকে ‘তোর সঙ্গে আর সংসার করব না’ বলার দ্বারা তালাকের বিধান

উত্তর প্রদানে:

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা