মুহতারাম! যায়েদের স্ত্রী বলে যে আমি তোমার মা বাবার খেদমত করতে পারবো না। আর এটা শরীয়তেও আবশ্যক নয়। তখন সে বলে যে তুমি যেহেতু আমার মা-বাবার খেদমত করতে পারবে না তাহলে আমি আরেকটাবিবাহ করব। তখন স্ত্রী বলল তাহলে আমাকে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। তখন যায়েদ বলল ঠিক আছে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। এরপর এক বছর পরে স্ত্রী বলল আমি তোমার বাড়িতে আসতে চাই। জানার বিষয় হল তাদের বৈবাহিক সম্পর্ক বহাল আছে কিনা? এবং তাদের কথা দ্বারা কোন তালায় পতিত হয়েছে কিনা?

الجواب باسم ملهم الصدق والصواب

শরয়ি দৃষ্টিতে স্ত্রীকে উদ্দেশ্য করে তালাকে কিনায়া শব্দ প্রয়োগে তালাক কার্যকর হওয়ার জন্য তাতে তালাকের নিয়ত থাকা শর্ত। অন্যথায় তালাক কার্যকর হয় না। সুতরাং যায়েদ তার স্ত্রীকে উদ্দেশ্য করে "ঠিক আছে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও" বলে তালাকের নিয়ত করে থাকলে এক তালাকে বায়েন, আর তিন তালাকের নিয়ত করে থাকলে তিন তালাকে বায়েন, পতিত হয়ে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এর দ্বারা তার স্ত্রীর উপর কোন তালাক হবে না। এক্ষেত্রে তাদের বৈবাহিক সম্পর্ক পূর্বের মতোই বহাল থাকবে।

সূত্র: আল মুখতার ৩৫৯পৃ, দারুল বাশায়ের। তোফাতুল ফুকাহা ৩০৫ পৃ. মারুফিয়া। ফিকহে হানাফি ২/১৭০ দারুল ঈমান।

স্ত্রীকে ‘তুই আমার স্ত্রী না’ বলার দ্বারা তালাকের বিধান

উত্তর প্রদানে:

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা