মুহতারাম! স্ত্রীকে রাগান্বিত হয়ে বলল তুই আমার চোখের সামনে থেকে সরে যা। তোরে আমি এক সেকেন্ডের জন্যও দেখতে চাই না। তুই আমার স্ত্রী না। জানার বিষয় হল, এতে স্ত্রীর উপর তালাক পতিত হবে কিনা? দলিলসহ জানতে চাই।
নিবেদক জুবায়ের সাঈদ
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ি দৃষ্টিতে স্ত্রীকে উদ্দেশ্য করে তালাকে কিনায়ার শব্দ প্রয়োগ করলে তালাক পতিত হওয়ার জন্য বলার সময় তালাকের নিয়ত থাকা শর্ত। অন্যথায় এর দ্বারা তালাক পতিত হবে না। আর ‘তুই আমার স্ত্রী না’ বাক্যটি তালাকে কিনায়ার অন্তর্ভুক্ত। সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি স্ত্রীকে উদ্দেশ্য করে ‘তুই আমার স্ত্রী না’ বলার সময় এক বা দুই তালাকের নিয়ত করে থাকলে এর দ্বারা স্ত্রীর ওপর এক তালাকে বায়েন পতিত হবে। আর তিন তালাকের নিয়ত করে থাকলে তিন তালাকে বায়েন পতিত হবে। অন্যথায় কোনো তালাক পতিত হবে না।
সূত্র: আল মুখতার ৩৫৯ পৃ. দারুল বাসায়ের। আল বাহরুর রায়েক ৩/৩৩০ দারুল কুতুব। আদ্দুররুল মুখতার ৪/৫০৬ যাকারিয়া।
উত্তর প্রদানে:
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা