ফিকহ তালাক

রাগের সাথে বলেছি যে, "আমি তোরে তালাক দিলাম" কথাটি একাধিক বার বলেছি।  

মুহতারাম মুফতি সাহেব, বিনীত নিবেদন এই যে, আমি মোহাম্মদ সেলিম মিয়া। আমার স্ত্রীর সাথে ঝগড়া করার এক পর্যায়ে রাগের সাথে বলেছি যে, "আমি তোরে তালাক দিলাম" কথাটি একাধিক বার বলেছি।

 

অতএব হুজুরের নিকট সবিনয় নিবেদন এই যে, কুরআন-সুন্নাহ অনুযায়ী ইহার সঠিক সমাধান দিয়ে আমাকে উপকৃত করিলে আমি আপনার কৃতজ্ঞ হব।

 

উল্লেখ্য, ঘটনার সময় দু'জন ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

নিবেদক,

                                                                            মোহাম্মদ সেলিম মিয়া

                                                                        বড়ধুশিয়া, ব্রাক্ষণপাড়া, কুমিল্লা

  الجواب باسم ملهم الصِّدق و الصّواب    

শরীয়তের দৃষ্টিতে পরিমিত রাগাবস্থায় তালাকের জন্য ব্যবহৃত সরিহ তথা স্পষ্ট শব্দের মাধ্যমে তালাক দিলে নিয়ত ব্যতিতই শব্দের সংখ্যানুপাতে তালাক পতিত হয়ে যায়।

 

সুতরাং প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে রাগান্বিত হয়ে "তোরে তালাক দিলাম " শব্দ দুয়ের অধিক বার বললে সর্বোচ্চ তিন তালাকে মুগাল্লাজা পতিত হয়ে আপনাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে একে অপরের জন্য হারাম হয়ে গেছেন। তবে তিনের কম তথা এক বা দুইবার বললে রুজআত তথা ফিরিয়ে নিলে যেমন আমি তোমাকে ফিরিয়ে নিলাম বলা অথবা স্বামী-স্ত্রী সুলভ কোন কাজ করার দ্বারা স্ত্রীকে ফিরিয়ে নিলে একসাথে ঘর-সংসার করা যাবে।

 

লক্ষণীয়: তিন বা ততোধিক বলার ক্ষেত্রে এখনো একত্রে থাকলে দ্রত পৃথক হয়ে যাবেন ও বিবাহ বিচ্ছেদ পরবর্তী সময় এক সাথে থাকার জন্য তওবা ইস্তেগফার করবেন।


 

الادلة الشرعية

 

(سورة البقرة-٢)

               فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ

 

(صحيح البخارى-2/792، 2/803)

               وقال الليث عن نافع كان ابن عمر إذا سئل عمن طلق ثلاثا قال لو طلقت مرة أو مرتين فأن النبي صلى الله عليه و سلم أمرني بهذا فإن طلقتها ثلاثا حرمت حتى تنكح زوجا غيرك

(سنن الدار قطنى، كتاب الطلاق، دار الكتب العلمية-4\21، رقم-3932)

               عن عائشة رضى الله عنها قاتل: قال رسول الله صلى الله عليه وسلم: اذا طلق الرجل امرأته ثلاثا لم تحل له حتى تنكح زوجا غيره، ويذوق كل واحد منهما عسليلة صاحبه

(الفتاوى الهندية-1\478، جديد-1\535، مجمع الأنهر، دار الكتب العلمية بيروت-2/88، )

                وإن كان الطلاق ثلاثا فى الحرة، وثنتين فى الأمة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا ويدخل بها، ثم يطلقها، أو يموت عنها

 

 

و الله اعلم بالصواب

كتبه                 

المجلس المشترك للإفتاء   

بمعهد الفقه الاسلامي داكا. بنغلاديش


 


📋 ফতোয়া পর্যালোচনা ও অনুমোদন:

* এই সমাধানটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হানাফি ফিকহের নির্ভরযোগ্য মূলনীতি অনুযায়ী মুফতি শরীফ মালিক (প্রধান মুফতি) এবং ফতোয়া পর্যালোচনা প্যানেল দ্বারা কিতাবের সুস্পষ্ট রেফারেন্সসহ সম্পাদিত ও অনুমোদিত।

১৯ November ২০২৫ পঠিত: বার